শেয়ারFacebookWhatsApp

যাকাতের নিসাব কী?

উত্তর: যাকাতের নিসাব হলো সাড়েসাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা এদের যেকোনো একটি সমমূল্যের অর্থ সম্পদ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

যাকাতের নিসাব কী?

উদ্দীপক

কবিতা ও রিতা দুই বান্ধবী একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কবিতা পুঁজিবাদী ও রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে। মাঝে মধ্যেই তারা এ সম্পর্কে আলোচনা করে এবং নিজেদের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করে। একদিন অধ্যাপক হামিদ সাহেব বিষয়টি জানতে পেরে তাদেরকে বলেন, “পাশ্চাত্য অর্থব্যবস্থা মানুষের সামগ্রিক কল্যাণ করতে পারে না।”

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

যাকাতের নিসাব হলো সাড়েসাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা এদের যেকোনো একটি সমমূল্যের অর্থ সম্পদ।

উত্তর

উশর ও খারাজ এক নয়। এদের মধ্যে কিছু পার্থক্য আছে। তা হলো- ১. উশর মুসলমানদের থেকে আদায় করা হয়। এটি এক ধরনের যাকাত এবং ইবাদতের মধ্যে শামিল। খারাজ অমুসলিমদের থেকে নেওয়া হয়। এটি কর। তবে যাকাত বা ইবাদতের মধ্যে শামিল নয়। ২.উশর হিসেবে জমির ফসলের ভিত্তিতে নেওয়া হয়। আর খারাজ ফসলনির্ভর নয়, জমিনির্ভর। ৩. উশর কখনো মাফ বা হ্রাস করা যায় না। কিন্তু খারাজ হ্রাস বা একেবারেই মাফ হতে পারে। ৪. উশর শুধু ফসলের মাধ্যমেই আদায় করা হয়, কিন্তু খারাজ ফসল অথবা নগদ অর্থের মাধ্যমে আদায় করা যায়।

উত্তর

কবিতা পুঁজিবাদী অর্থব্যবস্থা ও রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমর্থক। তাদের চিন্তাধারা ভুল পথে পরিচালিত। কারণ পুঁজিবাদী অর্থব্যবস্থার শোষণ, নির্যাতন তথা বুর্জোয়া শ্রেণির আধিপত্য প্রতিরোধের লক্ষ্যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অভ্যুদয় ঘটে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিশেষ বুর্জোয়া শ্রেণি তৈরি করায় সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির করায়ত্ত হয়। ফলে তা ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আবির্ভাব ও অন্তর্ধান উল্কার মতোই ক্ষণিকের জন্য হয়েছিল। বাস্তবতা হলো- পুঁজিবাদী অর্থব্যবস্থার সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত হয় এবং সে তা নিজ ইচ্ছামতো ব্যবহার করতে পারে। এতে কেউ বাধা দিতে পারে না। ফলে অর্থের যথেচ্ছ ব্যবহার হয়। এ ব্যবস্থায় অনেকে অধিক খাওয়ার কারণে মরে । আর অধিকাংশ লোক খাবার না খেতে পারার কারণে মরে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়। এ ব্যবস্থায় সম্পদের মালিক হলো রাষ্ট্র। এভাবে সমাজতন্ত্র সকলের সম্পদ রাষ্ট্রের দোহাই দিয়ে মাত্র কয়েকজন ব্যক্তি তাদের মালিকানা প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এ দুটো অর্থব্যবস্থার কোনটিই মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে পারেনি। পুঁজিবাদ ধনীকে আরও ধনী এবং গবিরকে আরও গরিব করেছে। তাই উল্লিখিত দুইটি অর্থব্যবস্থার সমর্থন করা ভুল ও অযৌক্তিক। যা কবিতা ও রিতা করেছে।

উত্তর

অধ্যাপক হামিদের বক্তব্য হলো- “পাশ্চাত্য অর্থব্যবস্থা মানুষের সঠিক কল্যাণ দিতে পারে না।” অধ্যাপক হামিদের এ বক্তব্য যথার্থ। পাশ্চাত্য অর্থব্যবস্থা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এ দুটো অর্থব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ দিতে পারে না। পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দুটো শ্রেণি তৈরি হয়। একটি হলো শোষক শ্রেণি অপরটি হলো শোষিত শ্রেণি। ধনতান্ত্রিক ব্যবস্থায় মানবিকতার কোনো মূল্য নেই। সেখানে কাজই মুখ্য। এ অর্থব্যবস্থায় ব্যক্তি ইচ্ছামত অর্থ উপার্জন ও দান করতে পারে। ফলে ব্যক্তি ইচ্ছা করলে সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর ব্যবসাও করতে পারে। যেমন মদের ব্যবসা, সুদের ব্যবসা, পতিতাবৃত্তি, জুয়া, হাউজি ইত্যাদি। এ অর্থ ব্যবস্থা কালো টাকা সাদা করার সুযোগ দেয়। আবার সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রের থাকায় ব্যক্তি উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে। তাছাড়া এ অর্থব্যবস্থায় উপরিউক্ত বিষয়গুলো সমভাবে প্রযোজ্য। এ অর্থব্যবস্থায় জনগণের সম্পদ রাষ্ট্রের কয়েকজন কর্তাব্যক্তি কুক্ষিগত করে। তাই বর্তমান বিশ্বের বিভিন্ন স্থানে অভাব অনটন, দুর্ভিক্ষ লেগেই আছে। উত্ত অর্থব্যবস্থার বৈষম্য চিহ্নিত হয় উন্নত রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র ও দরিদ্র রাষ্ট্রের মাধ্যমে। এ দুটো অর্থব্যবস্থার বিপরীতে ইসলামি অর্থব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করেছে। এ অর্থব্যবস্থা মানুষের অর্থনৈতিক মুক্তিও প্রদান করে। ক্ষুধা ও দারিদ্র নির্মূল করে পারস্পরিক সহযোগিতা হাত সম্প্রসারিত করে। উদ্দীপকেও বর্ণিত হয়েছে, পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অমূলকতা তুলে ধরে বলেন যে, পাশ্চাত্য অর্থব্যবস্থা মানুষের সার্বিক কল্যাণ দিতে পারে না। সুতরাং বলা যায় অধ্যাপক হামিদের বক্তব্য সঠিক ও বাস্তবসম্মত।
HSCIslamic Studies 1st Paperসিলেট সরকারি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।