উদ্দীপকের আদনানের বক্তব্য সঠিক।
আদনানের মতে, "সত্যিকারের মুসলিম হতে হলে ইসলামের সব মৌলিক ইবাদত পালন করা আবশ্যক। এখানে মৌলিক ইবাদত বলতে বোঝায়- ইমান আনা, সালাত আদায় করা, যাকাত প্রদান, রমজানের রোযা পালন এবং হজ করা। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর উত্ত পাঁচটি ইবাদত পালন করা আবশ্যক। এর কোনো একটি অস্বীকার করলে ইমান থাকবে না। সালাত আদায় করা ফরয এবং এটা ইমানের দাবি। সালাতের পাশাপাশি যাকাত আদায় করাও ফরয। কুরআন মাজিদের ৩২ জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। যেমন- "তোমরা সালাত আদায় কর ও যাকাত আদায় কর।" (সূরা বাকারা: ১১০)
শরিয়তের দৃষ্টিতে সালাতের পরই যাকাতের স্থান। যাকাত আদায় করা মুমিনদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, "মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না এবং তারাই আখিরাত অস্বীকারকারী।" (সূরা হা-মীম আস সেজদাহ ৬-৭) সফলতা ও কল্যাণ লাভের মাধ্যম যাকাত। মহান আল্লাহ বলেন, "মুমিনগণ। সাফল্য ও কল্যাণ লাভ করেছে... আর যারা নিষ্ঠার সাথে ঠিকভাবে যাকাত আদায় করে।" (সূরা আল-মুমিনুন: ১-৪)
উদ্দীপকে সালমান সালাত আদায় করলেও অন্য ইবাদত পালনে গুরুত্ব দেন না। সালমান অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সম্পদের যাকাত আদায় করেন না। অথচ সালাতের ন্যায় যাকাতও একটি ভরা ইবাদত। সুতরাং তাকে সালাত, যাকাতসহ সকল মৌলিক ইবাদত পালন করতে হবে।
তাই বলা যায়, আদনানের বক্তব্যটি যথার্থ।