"তোমাদের ধনসম্পদের মধ্যে গরিব, বঞ্চিত প্রার্থীদেরও অধিকার আছে।" বর্ণনা কর।
উত্তর: সামগ্রিকভাবে সমস্ত সম্পদের একচ্ছত্র মালিক আল্লাহ তায়ালা। মানুষ সম্পদের সাময়িক ভোগদার মাত্র। এজন্য আল্লাহ তায়ালার নীতি হলো সম্পদের সুষম বণ্টন করে গরিব অসহায়দের আর্থিক অবস্থা সচ্ছল করা। ইসলামি অর্থব্যবস্থা ব্যতীত সকল অর্থব্যবস্থায় সম্পদ ব্যক্তি বা রাষ্ট্রের হাতে কুক্ষিগত থাকে। ফলে গরিবদের অধিকার আদায় হয় না, তারা শোষিত হয়। এজন্য ইসলামি অর্থব্যবস্থায় আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, "তোমাদের ধনসম্পদের মধ্যে গরিব, বঞ্চিত প্রার্থীদেরও অধিকার রয়েছে।" এ নির্দেশের পর ধনীদের ওপর যাকাত আদায় করা ফরয করা হয়েছে। যাতে গরিবরা ধনীদের থেকে তাদের প্রাপ্ত অধিকার পেয়ে সুখে- স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এটা গরিবের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা করুণা নয় বরং তাদের দায়িত্ব ও কর্তব্য এবং গরিবের হক বা অধিকার। আর এজন্য যাকাতকে দান নয় বরং ধনীদের সম্পদে গরিব, বঞ্চিত প্রার্থীদের অধিকার বলা হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"তোমাদের ধনসম্পদের মধ্যে গরিব, বঞ্চিত প্রার্থীদেরও অধিকার আছে।" বর্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর