উদ্দীপকে আব্দুল লতিফের আচরণে কোন সামাজিক অনাচার প্রকাশ পেয়েছে? এর ক্ষতিকর দিকসমূহ উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে আব্দুল লতিফের আচরণে সামাজিক অনাচার যৌতুকের প্রকাশ পেয়েছে। যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা। যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বরপক্ষের মধ্যে দর কষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধাদানে কন্যাপক্ষকে বাধ্য করা হয়। এটা বিয়ের পরে ও স্বামী কর্তৃক স্ত্রীকে চাপ প্রয়োগ করে বিভিন্ন কৌশলে আদায় করাও হতে পারে। যেমন- ব্যবসায় করার জন্য মূলধনের যোগান দেওয়া, চাকরির পাওয়ার জন্য টাকা প্রদান, বিদেশ যাত্রার জন্য টাকা প্রদান ইত্যাদি। তবে কন্যাপক্ষ যদি স্বেচ্ছায় কোনো উপহার প্রদান করে এতে দোষের কিছু নেই। উদ্দীপকে জনাব আব্দুল লতিফ বিয়ের পরে ব্যবসায় করার জন্য শ্বশুরের নিকট এককালীন মূলধন দাবি করেন এবং এ বিষয়ে স্ত্রীকেও চাপ দেন। যা সামাজিক অনাচার যৌতুক প্রথার সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা ব্যবসায় বারবার মূলধন গঠনের জন্য শ্বশুরকে চাপ দিয়ে স্ত্রীকে চাপ প্রয়োগ করা অনৈতিক ও ইসলাম বহির্ভূত কাজ। যৌতুকের কুফল প্রথার কারণে সমাজে যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের মেয়েদের উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া কঠিন হয়ে পড়েছে। যৌতুকের দাবিতে মহিলাদের ওপর শারীরিক ও মানসিক অমানবিক নির্যাতন করা হয়। যৌতুক প্রথার কারণে সমাজে দুর্নীতি, ঘুষ, চোরাকারবারি ইত্যাদির প্রসার ঘটে। কারণ মানুষ টাকার যোগান দেওয়ার যেকোনো পন্থা অবলম্বনে দ্বিধা পায় না। যৌতুকের কারণে বিয়ের পরে দাম্পত্য কলহ, স্ত্রী হত্যা, স্ত্রী নির্যাতন ও বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা অহরহ ঘটতে থাকে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্দুল লতিফের আচরণে কোন সামাজিক অনাচার প্রকাশ পেয়েছে? এর ক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর