আফতাব উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: আফতাব উদ্দীনের কর্মকান্ডে ইসলামে স্বামী কর্তৃক স্ত্রীকে মোহরানা আদায়ের বিধানের প্রতিফলন হয়েছে। উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে দেখা যায়, নববিবাহিত যুবক | আফতাব উদ্দীন ইসলামের বিধান মেনে বিবাহ মজলিস ধার্যকৃত নগদ অর্থ স্ত্রীকে প্রদান করেন। যা ইসলামের মোহরানা বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। মোহরানা হলো বিবাহের সময় স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত নগদ টাকা বা অন্য কোনো সম্পত্তি সম্পদ যা স্ত্রী বিয়ের প্রতিদান হিসেবে পেয়ে থাকে। এটা স্ত্রীর প্রাপ্য অধিকার এবং স্বামীর অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য। স্বামীর থেকে নারী যে সম্মানজনক মোহরানা লাভ করবে এটির ওপর স্ত্রীর মালিকানা স্বীকৃত হবে। এ সম্পদ নারী তার ইচ্ছামত ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা ও নারীর মর্যাদা সম্মানকে প্রতিষ্ঠা করা হয়েছে। স্বামী কর্তৃক স্ত্রীকে যদি কোনো মোহরানা আদায় না করা হয় তাহলে বিবার বৈধ বলে গণ্য হবে না। সুতরাং বিবাহের প্রাক্কালেই নারীর জন্য উপযুক্ত মোহরানা ধার্য করে এবং তা আদায় করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হবে। এর মধ্যে কল্যাণ রয়েছে কেননা এটি আল্লাহ নির্দেশিত একটি গুরুত্বপূর্ণ বিধান। উদ্দীপকে জনাব আফতাব উদ্দিন ইসলামের অন্যতম একটি সৌন্দর্যপূর্ণ বিধান মোহরানার বিধানটিই যথার্থভাবে পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আফতাব উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামের যে বিধান প্রতিফলিত হয়েছে তা বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর