শফিকের কাজে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: শফিকের কাজে আত্মীয়-স্বজনের প্রতি দায়িত্ব ও কর্তব্য হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। এর মাধ্যমে শফিক আত্মীয়স্বজনের অধিকার পালন করেছেন। উদ্দীপকে দেখা যায়, শফিকের একমাত্র ভাগ্নে জহিন। যে ইয়াতিম। এমতাবস্থায় এ ইয়াতিম ভাগ্নের লালন- পালন করার কাজটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রাপ্তবয়স্ক হলে অভিভাবক হিসেবে বিয়ের ব্যবস্থা করা। তার এ দায়িত্বটি সঠিকভাবে আদায় করেছেন। তিনি তার ভাগ্নে জহিনকে নিজ সন্তানের মতো আদর-স্নেহ দিয়ে লালন-পালন করেছেন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহের ব্যবস্থা করেছেন। আত্মীয়স্বজন বলতে বোঝায় আত্ম বা আপন সত্তার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে। উদ্দীপকে জহিন শফিকের রক্ত সম্পর্কীয় আত্মীয়। আত্মীয় হিসেবে একে অপরের ওপর কিছু অধিকার প্রতিষ্ঠিত হয় এবং দায়িত্ব ও কর্তব্য বর্তায়। তার মধ্যে অন্যতম হলো আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা, তাদের প্রাপ্য হক আদায় করা, তাদের সম্পত্তি তাদের অর্পণ করা। বিপদে-আপদে তাদের সাহায্য করা দান-সাদকা করা। উপহার-উপঢৌকন দেওয়া ও নেয়া ইত্যাদি। উদ্দীপকে জহিন যেহেতু নাবালক অবস্থায় তার পিতাকে হারিয়ে অভিভাবকহীন হয়েছে। সুতরাং এ মুহূর্তে তার অভিভাবক প্রয়োজন ছিল আত্মীয় হিসেবে জনাব শফিক সে কাজটি করে আত্মীয়ের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শফিকের কাজে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর