আবুল বাশারের কাজটি চিহ্নিত করে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আবুল বাশারের কাজটির মাধ্যমে প্রতিবেশীর প্রতি তার কর্তব্য পালন হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, আবুল বাশার একজন ধনাঢ্য ব্যক্তি। তার প্রতিবেশী পাশের বাড়ির হারুন অসুস্থ হয়ে এক সপ্তাহ যাবত রিকশা চালাতে পারেনি, ফলে তার ঘরে খাবার নেই। বিষয়টি জানতে পেরে আবুল বাশার তার ঘরে খাবার পৌঁছে দেন। এছাড়া তিনি অন্য পরিবারেরও এভাবে খোঁজখবর রাখেন। প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য আছে তার মধ্যে অন্যতম হলো- অভাবগ্রস্তকে সাহায্য-সহযোগিতা করা। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিতে হবে। সে ক্ষুধার্ত হলে তাকে খাদ্যদান করবে। রাসুল (স.) বলেছেন, "যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।" (বায়হাকি) রাসুল (স.) আরও বলেন, 'যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, সে আমার ওপর প্রকৃত ইমান আনেনি। (মুসনাদে দারিমি) রাসুল (স.) আরও বলছেন, তোমরা ক্ষুধার্তকে আহার করাও এবং রোগীর পরিচর্যা কর। বুখারি উক্ত হাদিসসমূহের আলোকে আমরা দেখতে পাই, একজন মুসলিমের ওপর অপর মুসলিম প্রতিবেশী ও অন্যান্য প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব ও কর্তব্য আছে ঠিক সে দায়িত্বই জনাব আবুল বাশার পালন করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আবুল বাশারের কাজটি চিহ্নিত করে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর