উদ্দীপকে উল্লিখিত মুকিম বিল্লাহ-এর কর্মকাণ্ডে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মুকিমের কর্মকান্ডে আদল বা ন্যায়বিচার বিষয়টির - ইঙ্গিত পাওয়া যায়। আদল আরবি শব্দ। এর আভিধানিক অর্থ- ন্যায়বিচার কাজ ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। যার যতটুকু প্রাপ্য আছে, তা আদায়ের জন্য যথাযথ সুব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম আদল। আদল-এর বিপরীত জুলম। যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই জুলুম। উদ্দীপকে মুকিম বিল্লাহ সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবক। সমাজের বিভিন্ন কর্মকান্ডে, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি যার যতটুকু প্রাপ্য আছে তা আদায়ের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। যা ইসলামের আদল বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত মুকিম বিল্লাহ- এর কর্মকান্ডে আদলের ইঙ্গিত পাওয়া যায়। আদল বা ন্যায়বিচার মানবজীবনের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাকেই শান্তি-শৃঙ্খলা, জানমাল ও মানসম্মানের নিরাপত্তা, রক্ষিত হতে পারে না। তাই সমাজকে শান্তিপূর্ণ ও আবাসযোগ্য করার নিমিত্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। বিধিবন্ধ ইসলামি আইন প্রয়োগ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সমাজকে শান্তিপূর্ণ ও সুখী সমৃদ্ধশালী সমাজে পরিণত করা সম্ভব। মহান আল্লাহ তায়ালা সমাজে বিভিন্ন সমস্যার সমাধানে এবং মানুষের মধ্যে মীমাংসার জন্য আদল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, "আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার কর তখন তোমরা আদলের সাথে বিচার কর।" (সূরা নিসা: ৫৮)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মুকিম বিল্লাহ-এর কর্মকাণ্ডে কীসের ইঙ্গিত পাওয়া যা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর