উদ্দীপকে রাবেয়া বেগমের আলাপচারিতায় সামাজিক অনাচারের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাবেয়া বেগমের আলাপচারিতায় সামাজিক অনাচারের 'গিবত' দিকটি ফুটে উঠেছে। 'গিবত' আরবি শব্দ। যার অর্থ পরনিন্দা, কুৎসা রটনা করা, কারও পিছনে তার দোষত্রুটি প্রকাশ করা ইত্যাদি। পরিভাষায়, মুখে, লেখনীতে, ইশারা-ইঙ্গিতে কিংবা চিত্রলেখা কার্টুন এঁকে বা অন্য কোনো দোষত্রুটির কথা আলোচনা করা, যা শুনলে সে মনে কষ্ট ও দুঃখ পায়। মহানবি (স.) গিবতের পরিচয় দিতে গিয়ে বলেছেন, "যার মধ্যে কোনো দোষ আছে, তা তার পিছনে অপরের কাছে ব্যক্ত করার নামই গিবত।" (মিশকাত) গিবত প্রবণতা সমাজবিধ্বংসী কার্যক্রম। গিবতের মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরে। একে অপরের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। ফলে সামাজিক বন্ধন ব্যাহত হয়। অনেক সময় গিবতের কারণে মানুষে মানুষে ঝগড়া-ফাসাদ সৃষ্টি হয় বা মারাত্মক আকার ধারণসহ চরম পর্যায়ের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাসুল (স.) গিবতকে ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। রাসুল (স.) বলেন- "তোমরা গিবত পরিহার কর। কেননা গিবত ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তায়ালা গিবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপছন্দনীয় কাজ বলে ঘোষণা করেন। আল্লাহ তায়ালা বলেন, ولا يغتب بعضُكُم بَعْضًا أَيُحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكر فلموة অর্থাৎ "তোমাদের কেউ যেন অপর কারও গিবত না করে। কেননা তোমাদের কেউ কী পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া। তা তোমরা অপছন্দই করো।" (সূরা হুজুরাত ১২) উপরোক্ত আলোচনা দ্বারা একথা প্রতীয়মান হয় যে, গিবত একটি সামাজিক অনাচার আর উদ্দীপকে রাবেয়া বেগমের আলোচনায় সামাজিক অনাচারের এ গিবত দিকটিই পরিস্ফুটিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাবেয়া বেগমের আলাপচারিতায় সামাজিক অনাচারের কোন দিকটি ফুটে …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর