শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের বক্তব্যটি হলো- জিহাদ ও সন্ত্রাস পরস্পরের বিপরীত। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ। উক্তিটির যথার্থতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো- 'জিহাদ' অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। আর ইসলামি পরিভাষায় জানমাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে (ইসলামকে) সমুন্নত করাই হলো জিহাদ। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের চেষ্টা, শ্রম ও সাধনাই হলো জিহাদ। জিহাদ ইসলামের একটি আমল। মূলত শান্তি প্রতিষ্ঠার জন্যই জিহাদ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ। বান্দাকে মানবীয় কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত বান্দা বানিয়ে দেওয়াই জিহাদের উদ্দেশ্য। অন্যদিকে, সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থলাভের আশায় বিশৃঙ্খল ও তান্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। কুরআন ও হাদিসের দৃষ্টিতে ফিতনা- ফাসাদকে এক ধরনের সন্ত্রাস বলা যেতে পারে। ফিতনা-ফাসাদের ফলে সমাজে ও দেশে অরাজকতা দেখা দেয়। শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। আল্লাহ তায়ালা বলেন, 'ফিতনা হত্যার চেয়েও জঘন্য।' (সূরা আল-বাকারা: ১৯১) ফিতনা-ফাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ। আল্লাহর ঘোষণা হলো, "আর তাদের বিরুদ্ধে জিহাদ কর, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়।" (সূরা আনফাল: ৩৯) সুতরাং এ আয়াত দ্বারা বোঝা যায় যে, জিহাদের উদ্দেশ্য হলো সমাজ থেকে ফিতনা-ফাসাদ বা সন্ত্রাসবাদ নির্মূল করা। কারণ সমাজ থেকে একমাত্র জিহাদের মাধ্যমেই সন্ত্রাস নির্মূল করা যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব এলাম উদ্দীন উচ্চশিক্ষিত হলেও ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন। তিনি জিহাদকে সন্ত্রাসবাদ মনে করেন। সুযোগ বুঝে আলেমদের খাটো করে দেখেন। বিষয়টি অবগত হয়ে ইমাম সাহেব জুমার খুতবায় বললেন, "জিহাদ ও সন্ত্রাস পরস্পরের বিপরীত। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ।"

Dhaka · 2022

উত্তর

দাওয়াহ' শব্দের অর্থ আহবান করা, ডাকা ইত্যাদি।

উত্তর

ইসলামি অর্থব্যবস্থা হলো ইসলামি শরিয়ত তথা কুরআন ও হাদিস নির্দেশিত অর্থ উপার্জন ও আয়ের নীতিমালা। ইবনে খালদুনের মতে, 'ইসলামি অর্থব্যবস্থা হলো আল্লাহ প্রদত্ত ইসলামি শরিয়ত নির্দেশিত আদর্শিক, বিশ্বাসগত ও নৈতিক বিধিনিষেধ রক্ষা করে সম্পদ উপার্জন, বায় ও বণ্টনের নীতিমালার জ্ঞান এবং তা বাস্তবায়নের ব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থার মূল ও একমাত্র উৎস হচ্ছে আল কুরআন ও সুন্নাহ। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধান যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা সম্ভব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে দেখা যায়, জনাব এলাম উদ্দিন উচ্চ শিক্ষিত হলেও তিনি ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন অর্থাৎ, তিনি ইসলামকে জীবনবিধান হিসেবে মানেন না ইসলামি বিধিবিধানকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন না। তিনি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান জিহাদকে অস্বীকার করেন এমনকি একে সন্ত্রাসবাদের মতো একটি খারাপ বিষয়ের সাথে তুলনা করেন। এছাড়াও তিনি নবীদের ওয়ারিশ অর্থাৎ আলেমদের খাটো করে দেখেন। অথচ তারা সম্মানিত ব্যক্তি। জনাব এলাম উদ্দিনের এ সকল কর্মকান্ড কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। বরং এ সমস্ত কাজে যারা লিপ্ত থকে ইসলামে তাদের মারাত্মক পরিণতির কথা ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামের দৃষ্টিতে এরা মারাত্মক অপরাধে লিপ্ত। কারণ তারা ইসলামকে অস্বীকার করে। আর যারা ইসলামকে বা ইসলামের বিধি- বিধানকে অস্বীকার করে তারা তো কাফির। কাফিরদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা এবং দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, বন্ধনা ও হতাশা। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করে এবং ছামার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিকারী। যারা ইসলাম ও আলেম ওলামা নিয়ে ঠাট্টাবিদ্রূপ করে তাদের প্রতি সেখানে তারা চিরদিন থাকবে।" (সূরা আল-বাকারা: ৩৯) অল্লাহ ক্রোধান্বিত হন। ফলে সে যত ক্ষমতাবানই বা সম্পদের জানের অধিকারী হোক না কেন তার ধ্বংস অনিবার্য।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের বক্তব্যটি হলো- জিহাদ ও সন্ত্রাস পরস্পরের বিপরীত। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ। উক্তিটির যথার্থতা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো- 'জিহাদ' অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। আর ইসলামি পরিভাষায় জানমাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে (ইসলামকে) সমুন্নত করাই হলো জিহাদ। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের চেষ্টা, শ্রম ও সাধনাই হলো জিহাদ। জিহাদ ইসলামের একটি আমল। মূলত শান্তি প্রতিষ্ঠার জন্যই জিহাদ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ। বান্দাকে মানবীয় কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত বান্দা বানিয়ে দেওয়াই জিহাদের উদ্দেশ্য। অন্যদিকে, সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থলাভের আশায় বিশৃঙ্খল ও তান্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা। কুরআন ও হাদিসের দৃষ্টিতে ফিতনা- ফাসাদকে এক ধরনের সন্ত্রাস বলা যেতে পারে। ফিতনা-ফাসাদের ফলে সমাজে ও দেশে অরাজকতা দেখা দেয়। শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। আল্লাহ তায়ালা বলেন, 'ফিতনা হত্যার চেয়েও জঘন্য।' (সূরা আল-বাকারা: ১৯১) ফিতনা-ফাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ। আল্লাহর ঘোষণা হলো, "আর তাদের বিরুদ্ধে জিহাদ কর, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়।" (সূরা আনফাল: ৩৯) সুতরাং এ আয়াত দ্বারা বোঝা যায় যে, জিহাদের উদ্দেশ্য হলো সমাজ থেকে ফিতনা-ফাসাদ বা সন্ত্রাসবাদ নির্মূল করা। কারণ সমাজ থেকে একমাত্র জিহাদের মাধ্যমেই সন্ত্রাস নির্মূল করা যায়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।