শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে জামিলার চরিত্রের মধ্যে প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামের দৃষ্টিতে প্রতারণা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন- “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” (মুসলিম) ইসলাম, সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন—, "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না।” (সুরা আল-বাকারা : ৪২) ব্যবসা- বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে । এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, “পণ্যের দোষ-ত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষ- ত্রুটি থাকা সত্ত্বেও তা না বলে গোপন করা অবৈধ।” (মুনতাকা) দুধে পানি মিশানো, ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ, যা জামিলার চরিত্রে বিদ্যমান

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জামিলার চরিত্রে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। তার একটি গাভি আছে। তিনি দুধ বিক্রি করে কোনো রকমে সংসার পরিচালনা করেন। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এতে তার স্ত্রী জামিলা মাঝে মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য দুধে পানি মিশিয়ে ও ওজনে কম দিয়ে বিক্রি করতে বলে । কিন্তু তিনি স্ত্রীকে বুঝিয়ে বলেন, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

সিদক' শব্দের অর্থ সত্যবাদিতা।

উত্তর

দেশপ্রেম বলতে মাতৃভূমির জন্য মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসাকে বোঝানো হয়। অর্থাৎ জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি, শৈশবের লীলাভূমির প্রতি মানুষের আকর্ষণ বা ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশসেবা করার মাধ্যমে দেশপ্রেমের বহিঃপ্রকাশ করা যায়। দেশসেবা মানে হলো দেশের মানুষের সেবা করা। যেমন- ডাক্তার আন্তরিকভাবে রোগীর চিকিৎসা করবে। কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, প্রকৌশলী সঠিকভাবে নির্মাণকাজে সাহায্য করবে। কোনো প্রকার প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নেবে না । দেশের দুযোর্গকালে সবাই সাধ্যমত সাহায্য করবে। দেশ শত্রু কর্তৃক আক্রান্ত হলে তাদের রুখতে যুদ্ধ করতে হবে। এসবই দেশপ্রেম।

উত্তর

উদ্দীপকে জামিলার চরিত্রের মধ্যে প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে। ইসলামের দৃষ্টিতে প্রতারণা অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। মহানবি (সা.) বলেন- “যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের (মুসলমানদের) সমাজভুক্ত নয়।” (মুসলিম) ইসলাম, সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। তাই আল্লাহ ঘোষণা করেছেন—, "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না।” (সুরা আল-বাকারা : ৪২) ব্যবসা- বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহর অবিরাম ঘৃণা ও ফেরেশতাদের অবিরাম অভিশাপ বর্ষিত হতে থাকবে । এ সম্বন্ধে মহানবি (সা.) বলেছেন, “পণ্যের দোষ-ত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষ- ত্রুটি থাকা সত্ত্বেও তা না বলে গোপন করা অবৈধ।” (মুনতাকা) দুধে পানি মিশানো, ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, কম দামের জিনিস বেশি দামের জিনিসের সাথে মিশিয়ে বিক্রি করা, মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া ইত্যাদি প্রতারণার বৈশিষ্ট্য। যার মধ্যে এসব রয়েছে তাকে বলা হয় প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ, যা জামিলার চরিত্রে বিদ্যমান

উত্তর

জাফর আলীর মন্তব্য প্রশংসার যোগ্য। তার এ মন্তব্যের মাধ্যমে তার সদগুণের বহিঃপ্রকাশ ঘটেছে। সবসময় সত্য কথা বলা এবং কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় গ্রহণ না করা, প্রলোভন বা ভীতি প্রদর্শনের সামনেও সত্যের ওপর অটল থাকা প্রকৃত ইমানদারীর লক্ষণ। কুরআন মজিদে ইরশাদ হয়েছে— “হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।” (সূরা আত-তাওবা : ১১৯) সততা ও সত্যবাদিতার প্রতি গুরুত্ব আরোপ করে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন- “সত্যবাদিতা পুণ্যের কাজ । আর পুণ্য জান্নাতে পৌঁছিয়ে দেয়।” (বুখারি ও মুসলিম) জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। একদিন তার স্ত্রী তাকে অসদুপায় অবলম্বনের পরামর্শ দেয়। জাফর আলী তার স্ত্রীর প্রস্তাবে রাজি হননি । বরং স্ত্রীকে বলেছেন, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয় ।” অতএব আমরা বলতে পারি, জাফর আলীর মাঝে সততা বিদ্যমান থাকায় জাফর আলী তার স্ত্রীর প্রস্তাবে অসৎ পথ অবলম্বনে রাজি হয়নি। এ কারণে আমি জাফর আলীকে সমর্থন করি ।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।