উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
উত্তর: জাফর আলীর মন্তব্য প্রশংসার যোগ্য। তার এ মন্তব্যের মাধ্যমে তার সদগুণের বহিঃপ্রকাশ ঘটেছে। সবসময় সত্য কথা বলা এবং কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় গ্রহণ না করা, প্রলোভন বা ভীতি প্রদর্শনের সামনেও সত্যের ওপর অটল থাকা প্রকৃত ইমানদারীর লক্ষণ। কুরআন মজিদে ইরশাদ হয়েছে— “হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।” (সূরা আত-তাওবা : ১১৯) সততা ও সত্যবাদিতার প্রতি গুরুত্ব আরোপ করে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন- “সত্যবাদিতা পুণ্যের কাজ । আর পুণ্য জান্নাতে পৌঁছিয়ে দেয়।” (বুখারি ও মুসলিম) জাফর আলী একজন সৎ ও দরিদ্র কৃষক। একদিন তার স্ত্রী তাকে অসদুপায় অবলম্বনের পরামর্শ দেয়। জাফর আলী তার স্ত্রীর প্রস্তাবে রাজি হননি । বরং স্ত্রীকে বলেছেন, “মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয় ।” অতএব আমরা বলতে পারি, জাফর আলীর মাঝে সততা বিদ্যমান থাকায় জাফর আলী তার স্ত্রীর প্রস্তাবে অসৎ পথ অবলম্বনে রাজি হয়নি। এ কারণে আমি জাফর আলীকে সমর্থন করি ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাফর আলীর মন্তব্যে কী প্রকাশ পেয়েছে?
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর