উদ্দীপকে রাজনের শেষ পদক্ষেপ কি সঠিক? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রাজনের অসৎ বন্ধু রিপনের সঙ্গ ত্যাগ করার কাজটি অবশ্যই সঠিক।খারাপ চরিত্রের লোকদের সাথে বন্ধুত্ব করা, মেলামেশা ও চলাফেরা করাকে বলা হয় অসৎসঙ্গে থাকা। যারা মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ঘুষ ও দুর্নীতির সাথে জড়িত, হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তারা অসৎ। এ ধরনের লোকের সঙ্গ ত্যাগ করার জন্য আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। যার প্রতিফলন রাজনের মধ্যে লক্ষ করা যায়।উদ্দীপকের রাজনের বন্ধু রিপন অনলাইনে নকল পণ্য আসল বলে বিক্রি করার মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে। রাজন তাকে এ কাজ করতে নিষেধ করলেও সে তা শুনেনি। তাই রাজন শেষ পর্যন্ত রিপনের সঙ্গ ত্যাগ করে। রাজনের এ কাজটির মাধ্যমে অসৎসঙ্গ ত্যাগের বিষয়টি ফুটে উঠেছে। তার এ কাজটি আল্লাহ ও তাঁর রাসুল (স) এর নির্দেশ অনুযায়ী সঠিক ও যথার্থ।মানুষকে তার সঙ্গী প্রভাবিত করে। তাই সবসময় অসৎসঙ্গ ত্যাগ করতে হবে এবং সৎসঙ্গ খুঁজতে হবে। যদি সৎসঙ্গী না পাওয়া যায় তবে একা থাকাই উত্তম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাজনের শেষ পদক্ষেপ কি সঠিক? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর