উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চেয়ারম্যানের সাথে নাছিমার আলাপচারিতায় গিবতের বিষয়টি ফুটে উঠেছে।কারো অনুপস্থিতিতে বা অগোচরে যদি তার দোষ-ত্রুটি নিয়ে অন্যের কাছে এমনভাবে কিছু বলা বা প্রকাশ করা হয়, যা শুনলে সে মনে কষ্ট পাবে তাকে গিবত বলা হয়। গিবত অত্যন্ত জঘন্য একটি অপরাধ। এতে পরনিন্দা, পরচর্চা বা কারও অসাক্ষাতে তার দুর্নাম করা হয়। চেয়ারম্যানের সাথে আলাপচারিতায় নাছিমা তেমনই পাশের বাড়ির কামরুলের বোনের দুর্নাম করেছেন।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, গোলাপুর ইউনিয়নের চেয়ারম্যানের স্ত্রী নাছিমা একদিন তার সাথে আলাপচারিতায় জানান যে, পাশের বাড়ির কামরুলের বোনের আচরণ ও চলাফেরা ভালো নয়। নাছিমার এ কাজের মাধ্যমে অন্যের গিবত করার বিষয়টি প্রকাশিত হয়েছে। গিবত অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। ইসলামে গিবত করা হারাম। আল্লাহ তায়ালা এটিকে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও জঘন্য অপরাধ বলেছেন। গিবত ক্ষমার অযোগ্য একটি অপরাধ। রাসুল (স) বলেছেন, 'তোমরা গিবত পরিহার করো, কেননা গিবত ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট। কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি গিবত করলে, যার গিবত করা হয়েছে সে ক্ষমা না করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না' (বায়হাকি)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাছিমার আলাপচারিতায় সামাজিক জীবনের কোন দিকটি ফুটে উঠেছে? ব…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর