কামাল সাহেবের কাজটি চিহ্নিত করো এবং এর সামাজিক কুফল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের কামাল সাহেব খাদ্যে ভেজাল মিশিয়েছেন।খাদ্যে ভেজাল বলতে বোঝায়, খাদ্যদ্রব্যের সাথে অস্বাস্থ্যকর, নিম্নমানের বস্তু বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত করা। যেমন- ফরমালিন জাতীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে ফল, শাক-সবজি ও মাছ সংরক্ষণ করা। বিষাক্ত রাসায়নিক মিশিয়ে কাঁচা ফল দ্রুত পাকানো বা পাকা রং তৈরি করা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য বিক্রি করা ইত্যাদি। ইসলামের দৃষ্টিতে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো একটি জঘন্যতম অপরাধ, যা কামাল সাহেবের মধ্যে লক্ষণীয়।উদ্দীপকের চেয়ারম্যানের প্রতিবেশী কামাল সাহেব ফরমালিন মিশিয়ে মাছ বিক্রি করেন, যা স্পষ্টত খাদ্যে ভেজাল দেওয়াকে নির্দেশ করে। ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। এ ধরনের ভেজাল মেশানো খাদ্য খেয়ে পেটের পীড়া, চর্মরোগ, লিভার ও কিডনির সমস্যা এমনকি মরণব্যাধি ক্যান্সারও হতে পারে। খাদ্যে ভেজাল মেশানো ইসলামে নিষিদ্ধ। মহানবি (স) বলেছেন, 'জেনে শুনে কোনো ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করা কারো জন্য বৈধ নয়, যতক্ষণ না ত্রুটির ব্যাপারে ক্রেতাকে অবহিত করা হয়' (সহিহ বুখারি)।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, খাদ্যদ্রব্যের সাথে ভেজাল মেশানো ইসলামি শরিয়ত পরিপন্থি একটি কাজ। মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমাদের প্রত্যেকের এ ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কামাল সাহেবের কাজটি চিহ্নিত করো এবং এর সামাজিক কুফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর