কোন গুণের কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না? ব্যাখ্যা করো।
উত্তর: তাকওয়া বা আল্লামভীতির কারণে কালাম অসৎপথ অবলম্মন করতে রাজি হলো না।ইসলামি শরিয়তের পরিভাষায়, একমাত্র আল্লাতর ভয়ে সব ধরনের পাপাচার ও অন্যায় থেকে নিজেকে বিরত রেখে কুরআন-সুন্নাহর বিধান অনুযায়ী জীবনযাপন করাকে তাকওয়া বলে। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। একজন প্রকৃত মুত্তাকি কখনো মিথ্যা বলেন না, কারো সাথে প্রতারণা করেন না, কাউকে ধোঁকা দেন না। কেননা তিনি বিশ্বাস করেন, মানুষের প্রকাশ্য ও গোপন সব কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন। তাই সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। কালামের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে।উদ্দীপকের কালাম একজন সৎ ও কর্মঠ ব্যবসায়ী। সংসারের অভাব- অনটনের কারণে তার স্ত্রী অতিরিক্ত আয়ের জন্য তাকে মাঝে-মধ্যে মিথ্যা বলতে, ওজনে কম দিতে এবং দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কিন্তু সে তার স্ত্রীকে বুঝিয়ে বলে যে, 'মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না।' কালামের এ বক্তব্যের মাধ্যমে তার মধ্যে তাকওয়া বা আল্লাহভীতির উপস্থিতিই প্রকাশিত হয়েছে। ইসলামে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। এটি ইবাদত কবুলের মাপকাঠি। তাকওয়া ছাড়া পূর্ণাজা মুমিন বা মুসলমান হওয়া যায় না। আল্লাহর কাছে তাকওয়াবান ব্যক্তি অধিক মর্যাদাবান। এ গুণের করণে ব্যাক্তি অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কোন গুণের কারণে কালাম অসৎপথ অবলম্বন করতে রাজি হলো না? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর