'ক' এর কাজটি কোন ধরনের সামাজিক অনাচার? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক'-এর সহজে অর্থ উপার্জনের জন্য মেশিনের খেলা চালু করার কাজটি হলো জুয়া।জুয়া হচ্ছে ভাগ্যের নাম দিয়ে অন্যায়ভাবে অন্যের অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়ার একটি কৌশল। এটি একটি জঘন্য সামাজিক অনাচার। জুয়ার মাধ্যমে এক ব্যক্তির অর্থ-সম্পদ অন্যায়ভাবে ও বিনা পরিশ্রমে অন্যের হস্তগত হয়, যা 'ক'-এর ক্ষেত্রে লক্ষ করা যায়।উদ্দীপকের 'ক' ব্যক্তি অর্থ উপার্জনের জন্য এলাকায় মেশিনের একটি খেলা চালু করে, যাতে কেউ জিতলে 'ক' তাকে বিশ টাকা দেয়। আর হারলে 'ক' দশ টাকা পায়। এলাকার তরুণরা সহজে অর্থ উপার্জনের লক্ষ্যে তার এ খেলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। 'ক'-এর বিনা পরিশ্রমে ও অন্যায়ভাবে অন্যের সম্পদ হস্তগত করার এ পদ্ধতিই হলো জুয়া। এটি ব্যক্তি ও সমাজজীবনে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করে। মানুষের মধ্যে শত্রুতা ও হানাহানির জন্ম দেয়। জুয়ার কারণে পারিবারিক ও সমাজজীবন দুর্বিষহ হয়ে ওঠে। ইসলামে জুয়া সম্পূর্ণরূপে হারাম। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই মদ, জুয়া, মুর্তিপূলা ও ভাগ্যনির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজের অন্তর্ভুক্ত। কাজেই তোমরা এসব থেকে দূরে থাকো। তাহলে তোমরা কল্যাণ লাভ করবে।' (সুরা আল মায়িদা: ৯০)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক' এর কাজটি কোন ধরনের সামাজিক অনাচার? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর