শেয়ারFacebookWhatsApp

মিসেস আবিদাকে দেওয়া ঠিকাদারের প্রস্তাবটি কীসের ইঙ্গিত বহন করে? এর সামাজিক কুফল বর্ণনা করো।

উত্তর: মিসেস আবিদাকে দেওয়া ঠিকাদারের প্রস্তাবটি ঘুষের ইঙ্গিত বহন করে, যার সামাজিক কুফল খুবই ভয়াবহ। দায়িত্বশীল কর্তৃপক্ষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো কিছু পাওয়ার অধিকার লাভ করে তাহলে তা ঘুষ বলে বিবেচিত হয়। ঘুষ শুধু অর্থের লেনদেন নয়, বরং অন্যায় সুবিধা নেওয়ার জন্য যা কিছুই দেওয়া হোক তা ঘুষেরই অন্তর্ভুক্ত হবে। তাই ঠিকাদারের প্রস্তাবটিও ঘুষ হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকের ঠিকাদার তার স্বার্থ হাসিল করার জন্য সরকারি অফিসের বড় কর্মকর্তা মিসেস আবিদাকে এক বছরের কাপড় কিনে দেওয়ার প্রস্তাব দেয়। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার উপহার দেওয়ার এই প্রস্তাবটি ঘুষ হিসেবে বিবেচিত। ঘুষ গ্রহণ এবং ঘুষ প্রদান উভয়ই অপরাধ। ঘুষের মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই লাঞ্ছনার শিকার হতে হয়। ঘুষ গ্রহণের মাধ্যমে মানুষকে তার সঠিক ও যথার্থ অধিকার থেকে বঞ্চিত করা হয়। কাউকে অধিকার থেকে বঞ্চিত করা ইসলামের দৃষ্টিতে অপরাধ । বিশ্বের সব দেশেই অন্যের অধিকার লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। ঘুষের মাধ্যমে সমাজে নানা ধরনের বৈষম্যের সৃষ্টি হয়। গরিবরা নানা রকম বঞ্চনার শিকার হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

মিসেস আবিদাকে দেওয়া ঠিকাদারের প্রস্তাবটি কীসের ইঙ্গিত বহন করে? এর …

উদ্দীপক

মিসেস আবিদা সরকারি অফিসের একজন বড় কর্মকর্তা। কথা-কাজে তিনি খুবই স্মার্ট এবং দায়িত্বশীল। সবসময় ঝকঝকে তকতকে পোশাক পরেন। তার পোশাক নিয়ে অফিসের অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। একদিন একজন ঠিকাদার তার টেবিলে একটি ফাইল রেখে বললেন, 'ম্যাডাম আপনি কোন দোকান থেকে কাপড় কিনেন? আমি আপনার এক বছরের কাপড় পাঠিয়ে দেব'। মিসেস আবিদা ঠিকাদারের ফাইলটি ফিরিয়ে দিয়ে বললেন, 'আমি পোশাক এবং আদর্শে কোনো দাগ লাগতে দিই না। আপনার কাগজপত্র ঠিক থাকলে অর্ডারটি এমনিতেই পেয়ে যাবেন'।

Comilla · 2019

উত্তর

আখলাক শব্দের অর্থ চরিত্র।

উত্তর

প্রায়োগিক ও তাত্ত্বিক উভয় দিক থেকে ধর্মের সাথে নৈতিকতা ওতপ্রোতভাবে জড়িত। ধর্মের মূল কথা হলো— সংঘাত নয় সমঝোতা। সাম্প্রদায়িকতা নয়, সহমর্মিতা। যুদ্ধ নয়, শান্তি আর বন্ধুত্ব। হিংসা নয়, সদাচরণ। পরনিন্দা নয়, আত্মসমালোচনা। আর এ বিষয়গুলো নৈতিকতার দিকনির্দেশক। তাই আমরা বলতে পারি, ইসলাম ও নৈতিকতা পরস্পরের পরিপূরক।

উত্তর

মিসেস আবিদাকে দেওয়া ঠিকাদারের প্রস্তাবটি ঘুষের ইঙ্গিত বহন করে, যার সামাজিক কুফল খুবই ভয়াবহ। দায়িত্বশীল কর্তৃপক্ষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো কিছু পাওয়ার অধিকার লাভ করে তাহলে তা ঘুষ বলে বিবেচিত হয়। ঘুষ শুধু অর্থের লেনদেন নয়, বরং অন্যায় সুবিধা নেওয়ার জন্য যা কিছুই দেওয়া হোক তা ঘুষেরই অন্তর্ভুক্ত হবে। তাই ঠিকাদারের প্রস্তাবটিও ঘুষ হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকের ঠিকাদার তার স্বার্থ হাসিল করার জন্য সরকারি অফিসের বড় কর্মকর্তা মিসেস আবিদাকে এক বছরের কাপড় কিনে দেওয়ার প্রস্তাব দেয়। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তার উপহার দেওয়ার এই প্রস্তাবটি ঘুষ হিসেবে বিবেচিত। ঘুষ গ্রহণ এবং ঘুষ প্রদান উভয়ই অপরাধ। ঘুষের মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই লাঞ্ছনার শিকার হতে হয়। ঘুষ গ্রহণের মাধ্যমে মানুষকে তার সঠিক ও যথার্থ অধিকার থেকে বঞ্চিত করা হয়। কাউকে অধিকার থেকে বঞ্চিত করা ইসলামের দৃষ্টিতে অপরাধ । বিশ্বের সব দেশেই অন্যের অধিকার লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। ঘুষের মাধ্যমে সমাজে নানা ধরনের বৈষম্যের সৃষ্টি হয়। গরিবরা নানা রকম বঞ্চনার শিকার হয়।

উত্তর

'আমি আদর্শ ও পোশাকে কোনো দাগ লাগতে দিই না'— মিসেস আবিদার এ বক্তব্যে কর্তব্যপরায়ণতার বিষয়টি ফুটে উঠেছে। কর্তব্য হলো এমন বিষয় যা অবশ্যই পালন করতে হয়। আর কর্তব্য পালনে নিষ্ঠা ও আন্তরিকতা অবলম্বন করাই হচ্ছে কর্তব্যপরায়ণতা। এটি মিসেস আবিদার বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকের মিসেস আবিদাকে উৎকোচ হিসেবে কাপড় কিনে দেওয়ার প্রস্তাব দিলে তিনি বলেন, 'আমি আদর্শ ও পোশাকে কোনো দাগ লাগতে দিই না।' তার এ বক্তব্যে কর্তব্য পালনে নিষ্ঠা ও দায়িত্বসচেতনতার বিষয়টি ফুটে উঠেছে। কারণ একজন কর্তব্যপরায়ণ ব্যক্তি তার কর্মে কখনোই অসৎ উপায় অবলম্বন করেন না। এবং তিনি এমন কাজও করেন না যার জন্য তাকে জবাবদিহির সম্মুখীন হতে হয়। তিনি সর্বদা তার কর্তব্য পালনে নিষ্ঠাবান থাকেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বজায় রাখেন। মিসেস আবিদা এরূপ চরিত্রেরই উদাহরণ। তিনি কোনো অসৎ পথ অবলম্বন না করে তার কর্তব্য পালনে নিষ্ঠাবান থাকেন এবং নৈতিকতা রক্ষা করে চলেন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আদর্শ ও পোশাকে দাগ লাগতে না দেওয়ার কথা বলে মিসেস আবিদা কর্তব্যপরায়ণতার বিষয়টিই তুলে ধরেছেন।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।