উদ্দীপকে মিসেস আবিদার বক্তব্য 'আমি আদর্শ ও পোশাকে কোনো দাগ লাগতে দিই না'– বুঝিয়ে লেখো।
উত্তর: 'আমি আদর্শ ও পোশাকে কোনো দাগ লাগতে দিই না'— মিসেস আবিদার এ বক্তব্যে কর্তব্যপরায়ণতার বিষয়টি ফুটে উঠেছে। কর্তব্য হলো এমন বিষয় যা অবশ্যই পালন করতে হয়। আর কর্তব্য পালনে নিষ্ঠা ও আন্তরিকতা অবলম্বন করাই হচ্ছে কর্তব্যপরায়ণতা। এটি মিসেস আবিদার বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকের মিসেস আবিদাকে উৎকোচ হিসেবে কাপড় কিনে দেওয়ার প্রস্তাব দিলে তিনি বলেন, 'আমি আদর্শ ও পোশাকে কোনো দাগ লাগতে দিই না।' তার এ বক্তব্যে কর্তব্য পালনে নিষ্ঠা ও দায়িত্বসচেতনতার বিষয়টি ফুটে উঠেছে। কারণ একজন কর্তব্যপরায়ণ ব্যক্তি তার কর্মে কখনোই অসৎ উপায় অবলম্বন করেন না। এবং তিনি এমন কাজও করেন না যার জন্য তাকে জবাবদিহির সম্মুখীন হতে হয়। তিনি সর্বদা তার কর্তব্য পালনে নিষ্ঠাবান থাকেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বজায় রাখেন। মিসেস আবিদা এরূপ চরিত্রেরই উদাহরণ। তিনি কোনো অসৎ পথ অবলম্বন না করে তার কর্তব্য পালনে নিষ্ঠাবান থাকেন এবং নৈতিকতা রক্ষা করে চলেন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আদর্শ ও পোশাকে দাগ লাগতে না দেওয়ার কথা বলে মিসেস আবিদা কর্তব্যপরায়ণতার বিষয়টিই তুলে ধরেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস আবিদার বক্তব্য 'আমি আদর্শ ও পোশাকে কোনো দাগ লাগতে দি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর