উদ্দীপকে বর্ণিত আবিরের বক্তব্যের মাধ্যমে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আবিরের বক্তব্যে অসৎসঙ্গের বিষয়টি প্রকাশ পেয়েছে। অসৎসঙ্গ হলো অসৎ ব্যক্তি বা অন্যায়ের সান্নিধ্য। এটি ভালো মানুষকেও অসৎ করে তোলে। অসৎসঙ্গ সংক্রামক ব্যাধির মতো। অসৎ সঙ্গীদের সাথে থাকলে মানুষ ক্রমান্বয়ে পাপাচারের দিকে ধাবিত হয়। যেমন, সঙ্গীরা সালাত আদায় না করলে একা একা কেউ বেশিদিন সালাতে নিষ্ঠাবান থাকতে পারে না। সঙ্গীরা মিথ্যা বললে সঙ্গদোষে অপরজনও মিথ্যা বলতে শিখে যায়। যা আবিরের বক্তব্যেও প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আবির কলেজ শেষে তার বন্ধু আদিবের সাথে রেস্টুরেন্টে বসে নাস্তা করছিল । এমন সময় বন্ধু রফিক মোবাইল ফোনে সে কোথায় আছে জানতে চাইলে আবির বলে, 'আমি বাসায়'। তার এরূপ মিথ্যাবাদিতা অসৎসঙ্গেরই ফল। মানুষ অনেক সময় বন্ধু নির্বাচন করতে ভুল করে। আর অসৎসঙ্গ বেছে নিলে মানুষ একের পর এক ভুল করে। অন্যায়, পাপাচার, কুফরি ইত্যাদি কু-কর্মে লিপ্ত হয়। তাই সবার উচিত অসৎসঙ্গ থেকে দূরে থেকে বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আবিরের বক্তব্যের মাধ্যমে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর