আবিরের প্রতি আদিবের পরামর্শ প্রদানের পদ্ধতি কি যথার্থ? এ জাতীয় কাজের পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, অসৎসঙ্গ ত্যাগ করার বিষয়ে আবিরের প্রতি আদিবের পরামর্শ প্রদানের পদ্ধতি যথার্থ। সাধারণত অসৎসঙ্গের প্রভাবে মানুষ অনৈতিক বা খারাপ কাজ যেমন- মিথ্যাচার, ধূমপান, মাদকাসক্তি, চুরি, ডাকাতি ইত্যাদির সাথে জড়িয়ে পড়ে। এগুলোর কারণে মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করে। আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়। তাই অসৎসঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়ে আদিব যথার্থ কাজই করেছে। উদ্দীপকের আদিব আবিরের মিথ্যা বলা দেখে তাকে অসৎ সঙ্গী রফিকের সাহচর্য ত্যাগ করার বিষয়ে পরামর্শ দেয়। কারণ রফিক কিছু বাজে ছেলের সঙ্গে মেলামেশা করে এবং মাঝে মাঝে অনৈতিক কাজের সাথেও জড়িয়ে পড়ে । খারাপ বন্ধুর সাথে মেলামেশা করা, অনৈতিক কাজে জড়িয়ে পড়া এ সব কিছুই নিজের এবং সমাজের জন্য ক্ষতিকর। কারণ অসৎসঙ্গ সবসময় অসৎ ফলই বয়ে আনে। অসৎসঙ্গ ত্যাগের বিষয়ে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, 'হে মুমিনগণ, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না' (সুরা-মুমতাহিনা: ১)। আর এ নির্দেশ অমান্য করলে আমরা আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাঁর সব ধরনের অনুগ্রহ লাভ থেকে বঞ্চিত হবো। আল্লাহর শত্রু, মুমিনদের শত্রু এবং অসৎ লোককে সঙ্গী বা বন্ধু হিসেবে গ্রহণ করে মানুষ নিজেরাই ইহকাল ও পরকালের ক্ষতিসাধন করে । মোটকথা, অসৎসঙ্গের পরিণতি হলো ব্যর্থতা ও ধ্বংস। পরিশেষে বলা যায়, অসৎসঙ্গ ত্যাগের বিষয়ে আবিরের প্রতি আদিবের পরামর্শ ইসলামের দৃষ্টিতে যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আবিরের প্রতি আদিবের পরামর্শ প্রদানের পদ্ধতি কি যথার্থ? এ জাতীয় কাজ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর