উদ্দীপকে ছলেমান মিয়ার কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ছলেমান মিয়ার প্রতারণামূলক কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে হারাম। ইসলাম যাবতীয় অন্যায় ও অবৈধ পন্থায় আয়-উপার্জনকে হারাম ঘোষণা করেছে। আর হারাম পন্থায় অর্জিত সম্পদকে অপবিত্র ও নাপাক আখ্যা দেওয়া হয়েছে। হারাম উপার্জনের দ্বারা সমাজের শান্তি-শৃঙ্খলা তথা সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। ভালোবাসা ও সহমর্মিতার স্থানে শত্রুতা ও হিংসা জায়গা করে নেয়। হারাম উপার্জন সকল প্রকার পাপ কাজের দরজা খুলে দেয়। নিজের অজান্তেই মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। তাই ছলেমান মিয়ার প্রতারণামূলক কাজটি ইসলাম সমর্থন করে না। উদ্দীপকের ছলেমান মিয়া একজন মুদি দোকানদার। তিনি বিক্রয়ের মাল পরিমাণে কম দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করেন। তার কাজটি ইসলামের দৃষ্টিতে হারাম। আর হারাম উপার্জনের কুফল অত্যন্ত ভয়াবহ। কেননা হাদিসে আছে, হারাম ভক্ষণের দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন, 'যে গোশত হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে করবে না' (মুসনাদে আহমাদ)। তাই ছলেমান মিয়ার উচিত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পরিমাণে কম দেয়ার মত প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছলেমান মিয়ার কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর