জনাব আরাফাত এর বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, ব্যবসায় সততা অবলম্বন করা বিষয়ে জনাব আরাফাতের বক্তব্যের সাথে আমি একমত। ব্যবসায়ে সততা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে সৎ ব্যবসায়ীদের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। মুসতাদরাক হাকিম গ্রন্থের একটি হাদিসে বলা হয়েছে, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। এটি আরাফাতের বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকের আরাফাত দোকানি ছলেমান মিয়ার অসততা দেখে তাকে এই অভ্যাস পরিহার করতে বলেন। তিনি সৎ ব্যবসায়ীর প্রতিদান সম্পর্কিত রাসুল (স) এর হাদিসটি বর্ণনা করে বলেন, সত্যবাদী ব্যবসায়ীদের হাশরে স্থান হবে শহিদদের সাথে। একজন ব্যবসায়ী ইচ্ছা করলেই ক্রেতাদের সাথে প্রতারণা করতে পারে। এতে পার্থিব লাভ অনেক বেশী হয় কিন্তু প্রতারণার জন্য পরকালে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। কারণ প্রতারণার মাধ্যমে মানুষকে ঠকানো হয় এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাই ব্যবসায় অসৎ পদ্ধতি অবলম্বন করা, ওজনে কম দেওয়া কিংবা ভেজাল পণ্য বিক্রয় করা ইসলাম সমর্থন করে না। সুতরাং বলা যায়, ব্যবসায় সততা বা পরিশুদ্ধতা অবলম্বনের তাগিদ দিয়ে এবং ছলেমান মিয়াকে হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করে আরাফাত যথার্থই করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আরাফাত এর বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যবইয়ের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর