মাসুদের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি ফুটে উঠেছে? বর্ণনা করো।
উত্তর: সেলিমের সাথে মাসুদের সদাচরণের মাধ্যমে প্রতিবেশীর অধিকার ও তাদের প্রতি কর্তব্য পালনের বিষয়টি ফুটে উঠেছে। পাশাপাশি স্থায়ী বা অস্থায়ীভাবে অবস্থানকারীকে প্রতিবেশী বলে। ঘরের পাশে ঘর, বাড়ির পাশে বাড়ি, একটি পরিবারের পাশে আরেকটি পরিবারের উপস্থিতির মাধ্যমেই পাড়া ও মহল্লা গড়ে ওঠে। আর এভাবে যারা কাছাকাছি বাস করে, তারা পরস্পরের প্রতিবেশী। আন্তরিক ও শান্তিপূর্ণ সামাজিক জীবনের জন্য প্রতিবেশীর প্রতি দায়িত্ব-কর্তব্য পালনের গুরুত্ব অপরিহার্য। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা ইসলামি সমাজ ব্যবস্থায় অপরিহার্য কর্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে। ইসলামি জীবনদর্শনে মানুষকে দুটো কর্তব্য পালন করতে বলা হয়েছে। আর তা হলো- হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ বা বান্দার হক। প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করা হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। ইসলামি সমাজব্যবস্থায় প্রতিবেশীর অধিকার হলো— (i) সদাচরণ পাওয়ার অধিকার (ii) নিরাপত্তা পাওয়া (iii) বিপদে-আপদে কাছে পাওয়া প্রভৃতি। এটি মাসুদের কর্মকাণ্ডেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের মাসুদ তার দরিদ্র প্রতিবেশী সেলিমের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনে টাকা ধার দেন। তার সন্তানদের স্নেহ করেন। মাসুদের এসব কাজের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় হয়েছে। প্রত্যেক মুসলিমের প্রতিবেশীর হক আদায় করা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাসুদের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধানটি ফুটে উঠেছে? বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর