জনাব রহমত বক্শের সাহায্য বিষয়ে হাসমত সাহেবের মন্তব্যের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রহমত বকশের সাহায্য এবং অতিরিক্ত পাওয়ার শর্ত সুদের পর্যায়ভুক্ত; তাই হাসমত এরূপ মন্তব্য করেন। সুদের চিন্তাচেতনা মানবতা ও ইসলামবিরোধী। আল্লাহ ও তাঁর রাসুল (স) অর্থনৈতিক লেনদেনকে সুদমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এবং এ ধরনের লেনদেনকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন।আল্লাহ বলেন- অর্থ: আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম করেছেন'। (সুরা বাকারা: ২৭৫)দরিদ্র কৃষক করম আলির স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। সাহায্যের জন্য জমিদার রহমত বকশের কাছে গেলে তিনি তাকে বিশ হাজার টাকা ধার দেন। তবে একবছর পর টাকা পরিশোধের সময় বিশ কেজি সুগন্ধী চাল দেওয়ার কথা বলেন। করম আলি এতে সন্তুষ্টচিত্তে রাজী হয়। কিছুদিন পরে রহমত বকশের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জনাব হাসমত চৌধুরী করম আলিকে বলেন, রহমত বকশের সাহায্যে তুমি খুশি হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়নি। কেননা বিশ হাজার টাকা পরিশোধের সময় অতিরিক্ত বিশ কেজি সুগন্ধী চাল দেওয়া সুদের পর্যায়ভুক্ত। যারা সুদি কারবার করে তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করতে হবে। সুদের ধ্বংসাত্মক পথ থেকে মুমিনদের বিরত রাখতে রাসুল (স) বলেন- যে সুদ খায়, সুদ দেয়, সাক্ষী এবং লেখক তাদের সকলের ওপর আল্লাহর অভিশাপ।রহমত বকশের সাহায্যে সুদের শর্ত থাকায় হাসমত সাহেব করম আলিকে আল্লাহর অসন্তুষ্টির কথাটি বলা যথার্থ হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব রহমত বক্শের সাহায্য বিষয়ে হাসমত সাহেবের মন্তব্যের কারণ ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর