'ক' নামক গ্রামে কোন ধরনের সামাজিক অনাচার পরিলক্ষিত হয়?
উত্তর: 'ক' নামক গ্রামে চুরির বিষয়টি পরিলক্ষিত হয়।কারো মালিকানাধীন সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়াকে বলা হয় চুরি। চুরি করা একটি গর্হিত কাজ। এটি একটি সামাজিক অনাচার এবং মহাপাপ। এর ফলে সমাজের মানুষের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে এবং সুখ-শান্তি বিনষ্ট হয়। অর্থ-সম্পদ চুরি হওয়া বা খোয়া যাওয়ার ভয়ে মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না। রাত জেগে পাহারা দিতে হয়, যা উদ্দীপকের 'ক' গ্রামের মানুষের ক্ষেত্রে লক্ষণীয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, কিছু দিন যাবৎ রাতের বেলা 'ক' গ্রামের মানুষের ঘর-বাড়ি থেকে বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে। এ অবস্থা দেখে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেন। 'ক' গ্রামের এ অবস্থা থেকে সেখানে চুরির বিষয়টি স্পষ্ট বোঝা যায়। ইসলামে অনুমতি ছাড়া অন্যের অর্থ-সম্পদ সহস্তগত করা হারাম। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না' (সুরা আন-নিসা: ২৯)।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক' নামক গ্রামে কোন ধরনের সামাজিক অনাচার পরিলক্ষিত হয়?
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর