উদ্দীপকে কদম আলীর কাজের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কদম আলীর প্রতারণার পরিণতি ভয়াবহ।ইসলামে প্রতারণা জঘন্যতম পাপ। এটা আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এটি তাকওয়াপূর্ণ জীবনের পরিপন্থি। সমাজ থেকে প্রতারণার মতোজঘন্য পাপকে চিরতরে বিদায় করার জন্য ইসলাম কঠোর বিধান প্রদান করেছে। প্রতারণা করলে কেউ মুসলিম থাকতে পারে না। রাসুল (স)বলেছেন- যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। (তিরমিযি)প্রতারণাকারী মুনাফিক। আল্লাহ বলেন- 'নিশ্চয় মুনাফিক জাহান্নামের নিম্নস্তরে থাকবে'। (সুরা নিসা: ১৪৫)এদের পরিণতি সম্পর্কে রাসুল (স) আরো বলেছেন- 'যে ব্যক্তি পৃথিবীতে দুমুখোনীতি অবলম্বন করবে, কিয়ামতের দিন তার মুখে আগুনের দুটি জিহ্বা থাকবে। (সুনানে আবু দাউদ)উদ্দীপকে কদম আলী মাছের ব্যবসায়ী। সে মাছ ওজনের সময় পাল্লার নিচে লৌহখন্ড ঝুলিয়ে রাখে। সুতরাং সে একজন প্রতারক। প্রতারক বলেই সেও একজন মুনাফিক। তার স্থান হবে জাহান্নামে। তাই কদম আলীর উচিৎ এই প্রতারণার পথ পরিহার করে সততার সাথে ব্যবসা করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কদম আলীর কাজের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর