ভাইয়ের প্রতি আব্দুস শাকুরের আচরণের সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ভাইয়ের প্রতি আবদুস শাকুরের আচরণে অপরের অধিকার হরণের প্রতিফলন ঘটেছে।অন্যের অধিকার হরণ হাক্কুল ইবাদ লঙ্ঘণের শামিল। পরস্পরের প্রতি পরস্পরের যে অধিকার ও কর্তব্য আছে তা পালন করাই হলো হাক্কুল ইবাদ বা বান্দার অধিকার। আল্লাহর হক আদায় করতে কোনো ত্রুটি হলে, ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক নষ্ট হলে, আল্লাহ ক্ষমা করেন না। অধিকার শব্দটি ব্যাপক অর্থবোধক। জান-মাল ও সম্মানের অধিকার হলো নিরাপত্তা লাভ এবং সদয় আচরণ পাওয়ার অধিকার। বিদায় হজে রাসুল (স) বলেন, 'হে মানব মণ্ডলী! তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম করা হলো'। তিনি আরো বলেন, 'যে অন্যের এক বিঘত জমি জোর করে দখল নিয়েছে, কিয়ামতের দিন তার গলায় সাত তবক জমি বেড়িরূপে পরিয়ে দেওয়া হবে'। (বুখারি ও মুসলিম)উদ্দীপকে ফরিদগঞ্জ গ্রামের আব্দুস শাকুর তার ভাই রিফাত আলির একখণ্ড জমি নিজের নামে লিখে নেওয়ার মাধ্যমে তার ভাইকে অধিকার থেকে বঞ্চিত করেছে। অধিকার হরণ করায় সে পরকালে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে। তাই তাকে তার ভাইয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ভাইয়ের প্রতি আব্দুস শাকুরের আচরণের সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘট…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর