শেয়ারFacebookWhatsApp

নৈতিক শিক্ষা কী? বুঝিয়ে লেখ।

উত্তর: নৈতিক শিক্ষা বলতে বোঝায় জীবনের ভালো ও সঠিক নীতি অনুসরণের নীতিগত অধ্যায় বা পাঠ গ্রহণ করা। এই শিক্ষা মূলত কিছু মৌলিক নীতি নিয়ে গঠিত। যেমন- সত্যবাদিতা, সততা, দানশীলতা, সহনশীলতা, দয়ামায়া, ক্ষমা ও আতিথেয়তা ইত্যাদি। নৈতিক শিক্ষা যেকোনো মানুষকে একজন নিখুঁত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষার মাধ্যমে নৈতিক গুণাবলি বিকশিত হলেই মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। তাই আমাদের উচিত নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

নৈতিক শিক্ষা কী? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

শফিক তার একমাত্র ইয়াতিম ভাগ্নে জহিনকে নিজ বাড়িতে এনে সন্তানের মতো লালন-পালন করেন এবং প্রাপ্ত বয়সে বিয়ের ব্যবস্থা করেন। আবুল বাশার একজন ধনাঢ্য ব্যক্তি। পাশের বাড়ির হারুন অসুস্থ হয়ে এক সপ্তাহ যাবত রিকশা চালাতে পারেনি, ফলে ঘরে খাবার নেই। বিষয়টি জানতে পেরে আবুল বাশার তার ঘরে খাবার পৌঁছে দেন। এমনিভাবে তিনি সর্বদা অন্যান্য পরিবারেরও খোঁজখবর রাখেন।

Dhaka · 2022

উত্তর

নবি-রাসুলদের ওয়ারিশ হলেন আলেমগণ।

উত্তর

নৈতিক শিক্ষা বলতে বোঝায় জীবনের ভালো ও সঠিক নীতি অনুসরণের নীতিগত অধ্যায় বা পাঠ গ্রহণ করা। এই শিক্ষা মূলত কিছু মৌলিক নীতি নিয়ে গঠিত। যেমন- সত্যবাদিতা, সততা, দানশীলতা, সহনশীলতা, দয়ামায়া, ক্ষমা ও আতিথেয়তা ইত্যাদি। নৈতিক শিক্ষা যেকোনো মানুষকে একজন নিখুঁত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষার মাধ্যমে নৈতিক গুণাবলি বিকশিত হলেই মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। তাই আমাদের উচিত নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা।

উত্তর

শফিকের কাজে আত্মীয়-স্বজনের প্রতি দায়িত্ব ও কর্তব্য হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। এর মাধ্যমে শফিক আত্মীয়স্বজনের অধিকার পালন করেছেন। উদ্দীপকে দেখা যায়, শফিকের একমাত্র ভাগ্নে জহিন। যে ইয়াতিম। এমতাবস্থায় এ ইয়াতিম ভাগ্নের লালন- পালন করার কাজটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রাপ্তবয়স্ক হলে অভিভাবক হিসেবে বিয়ের ব্যবস্থা করা। তার এ দায়িত্বটি সঠিকভাবে আদায় করেছেন। তিনি তার ভাগ্নে জহিনকে নিজ সন্তানের মতো আদর-স্নেহ দিয়ে লালন-পালন করেছেন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহের ব্যবস্থা করেছেন। আত্মীয়স্বজন বলতে বোঝায় আত্ম বা আপন সত্তার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে। উদ্দীপকে জহিন শফিকের রক্ত সম্পর্কীয় আত্মীয়। আত্মীয় হিসেবে একে অপরের ওপর কিছু অধিকার প্রতিষ্ঠিত হয় এবং দায়িত্ব ও কর্তব্য বর্তায়। তার মধ্যে অন্যতম হলো আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা, তাদের প্রাপ্য হক আদায় করা, তাদের সম্পত্তি তাদের অর্পণ করা। বিপদে-আপদে তাদের সাহায্য করা দান-সাদকা করা। উপহার-উপঢৌকন দেওয়া ও নেয়া ইত্যাদি। উদ্দীপকে জহিন যেহেতু নাবালক অবস্থায় তার পিতাকে হারিয়ে অভিভাবকহীন হয়েছে। সুতরাং এ মুহূর্তে তার অভিভাবক প্রয়োজন ছিল আত্মীয় হিসেবে জনাব শফিক সে কাজটি করে আত্মীয়ের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেছেন।

উত্তর

আবুল বাশারের কাজটির মাধ্যমে প্রতিবেশীর প্রতি তার কর্তব্য পালন হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, আবুল বাশার একজন ধনাঢ্য ব্যক্তি। তার প্রতিবেশী পাশের বাড়ির হারুন অসুস্থ হয়ে এক সপ্তাহ যাবত রিকশা চালাতে পারেনি, ফলে তার ঘরে খাবার নেই। বিষয়টি জানতে পেরে আবুল বাশার তার ঘরে খাবার পৌঁছে দেন। এছাড়া তিনি অন্য পরিবারেরও এভাবে খোঁজখবর রাখেন। প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য আছে তার মধ্যে অন্যতম হলো- অভাবগ্রস্তকে সাহায্য-সহযোগিতা করা। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করে দিতে হবে। সে ক্ষুধার্ত হলে তাকে খাদ্যদান করবে। রাসুল (স.) বলেছেন, "যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়।" (বায়হাকি) রাসুল (স.) আরও বলেন, 'যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে, সে আমার ওপর প্রকৃত ইমান আনেনি। (মুসনাদে দারিমি) রাসুল (স.) আরও বলছেন, তোমরা ক্ষুধার্তকে আহার করাও এবং রোগীর পরিচর্যা কর। বুখারি উক্ত হাদিসসমূহের আলোকে আমরা দেখতে পাই, একজন মুসলিমের ওপর অপর মুসলিম প্রতিবেশী ও অন্যান্য প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব ও কর্তব্য আছে ঠিক সে দায়িত্বই জনাব আবুল বাশার পালন করেছে।
HSCIslamic Studies 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।