শেয়ারFacebookWhatsApp

'যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়' ব্যাখ্যা কর।

উত্তর: "যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।"- উক্তিটি যথার্থ। প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া ইত্যাদি। প্রতারণা মিথ্যারই নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি সমাজদ্রোহী মহাপাপ। এজন্যই রাসুল )স.) বলেছেন, من غطى فليس منا অর্থাৎ, "যে প্রতারণা করে সে আমাদের মুসলমানদের দলভুক্ত নয়।" (মুসলিম) কোনো ব্যক্তি যদি দাবি করে যে, সে মুসলমান তাহলে তার দ্বারা কোনোভাবেই প্রতারণামূলক কর্মকান্ড শোভা পায় না। কারণ প্রতারক কখনো ইমানদার বা বিশ্বাসী হতে পারে না। ইমানদার হতে হলে তার মধ্যে প্রতারণার লেশমাত্রা থাকতে পারবে না। সুতরাং আমরা এ কথা বলতে পারি যে, প্রতারণা একটি ইমান পরিপন্থি কাজ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়' ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রিফাত চৌধুরী মিয়াপুর গ্রামের মাতব্বর। তার স্ত্রী রাবেয়া বেগম একদিন স্বামীর সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির নাবিলের মায়ের কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ ও চলাফেরা ভালো নয়। হঠাৎ একদিন অভিযোগ আসল রিফাত চৌধুরীর একমাত্র ছেলে শহিদ ও তার বন্ধু আবির প্রতিবেশীর বাগানে আম চাঁর করতে গিয়ে ধরা পড়েছে। রিফাত চৌধুরীর উপর বিচারের ভার এসে পড়ে। তিনি শালিসে শহিদ ও আবিরকে একই শাস্তি দিলেন।

Dhaka · 2022

উত্তর

ইসলামে আত্মহত্যার বিধান হারাম বা নিষিদ্ধ।

উত্তর

"যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।"- উক্তিটি যথার্থ। প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেওয়া ইত্যাদি। প্রতারণা মিথ্যারই নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি সমাজদ্রোহী মহাপাপ। এজন্যই রাসুল )স.) বলেছেন, من غطى فليس منا অর্থাৎ, "যে প্রতারণা করে সে আমাদের মুসলমানদের দলভুক্ত নয়।" (মুসলিম) কোনো ব্যক্তি যদি দাবি করে যে, সে মুসলমান তাহলে তার দ্বারা কোনোভাবেই প্রতারণামূলক কর্মকান্ড শোভা পায় না। কারণ প্রতারক কখনো ইমানদার বা বিশ্বাসী হতে পারে না। ইমানদার হতে হলে তার মধ্যে প্রতারণার লেশমাত্রা থাকতে পারবে না। সুতরাং আমরা এ কথা বলতে পারি যে, প্রতারণা একটি ইমান পরিপন্থি কাজ।

উত্তর

উদ্দীপকে রাবেয়া বেগমের আলাপচারিতায় সামাজিক অনাচারের 'গিবত' দিকটি ফুটে উঠেছে। 'গিবত' আরবি শব্দ। যার অর্থ পরনিন্দা, কুৎসা রটনা করা, কারও পিছনে তার দোষত্রুটি প্রকাশ করা ইত্যাদি। পরিভাষায়, মুখে, লেখনীতে, ইশারা-ইঙ্গিতে কিংবা চিত্রলেখা কার্টুন এঁকে বা অন্য কোনো দোষত্রুটির কথা আলোচনা করা, যা শুনলে সে মনে কষ্ট ও দুঃখ পায়। মহানবি (স.) গিবতের পরিচয় দিতে গিয়ে বলেছেন, "যার মধ্যে কোনো দোষ আছে, তা তার পিছনে অপরের কাছে ব্যক্ত করার নামই গিবত।" (মিশকাত) গিবত প্রবণতা সমাজবিধ্বংসী কার্যক্রম। গিবতের মাধ্যমে মানুষের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরে। একে অপরের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। ফলে সামাজিক বন্ধন ব্যাহত হয়। অনেক সময় গিবতের কারণে মানুষে মানুষে ঝগড়া-ফাসাদ সৃষ্টি হয় বা মারাত্মক আকার ধারণসহ চরম পর্যায়ের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাসুল (স.) গিবতকে ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। রাসুল (স.) বলেন- "তোমরা গিবত পরিহার কর। কেননা গিবত ব্যভিচারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তায়ালা গিবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপছন্দনীয় কাজ বলে ঘোষণা করেন। আল্লাহ তায়ালা বলেন, ولا يغتب بعضُكُم بَعْضًا أَيُحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكر فلموة অর্থাৎ "তোমাদের কেউ যেন অপর কারও গিবত না করে। কেননা তোমাদের কেউ কী পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া। তা তোমরা অপছন্দই করো।" (সূরা হুজুরাত ১২) উপরোক্ত আলোচনা দ্বারা একথা প্রতীয়মান হয় যে, গিবত একটি সামাজিক অনাচার আর উদ্দীপকে রাবেয়া বেগমের আলোচনায় সামাজিক অনাচারের এ গিবত দিকটিই পরিস্ফুটিত হয়েছে।

উত্তর

জনাব রিফাত চৌধুরীর কর্মকান্ডটি হলো আদল বা ন্যায়বিচার। আদল অর্থ ন্যায়বিচার, শরিয়তের পরিভাষায় ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী যথাযথভাবে আল্লাহর হক আদায় এবং মানব সমাজে যার যা প্রাপ্য তা পুরোপুরি প্রদান করাকে আদল বলে। সমাজে আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলে সমাজ থেকে যেকোনো প্রকার অপরাধমূলক কর্মকান্ড খুব সহজেই দূর করে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ ন্যায়বিচার কার্যকরণের মাধ্যমে অপরাধীর ও অন্যান্যদের মনে অপরাধের শাস্তির ব্যাপারে ভীতি সঞ্চার হয়। ফলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। ন্যায়বিচার বা আদল প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, "আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার কর আর তখন তোমরা আদলের সাথে বিচার করবে।" (সূরা নিসা: ৫৮) বিচারহীনতার সংস্কৃতির বা ন্যায়বিচারের অভাবে সমাজে অপরাধ ও অপরাধীর সংখ্যা বৃদ্ধি পায় ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয় তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ ও অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করতে হবে। অপরাধের শাস্তির ব্যাপারে কোনো প্রকার দয়া প্রদর্শন চলবে না। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "আর আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো।" (সূরা আন-নূর: ২) অতএব ,উদ্দীপকে বর্ণিত জনাব রিফাত চৌধুরীর বিচার কার্যটি আদল বা ন্যায়বিচার। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCIslamic Studies 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।