শেয়ারFacebookWhatsApp

ইসলামি সমাজ কাকে বলে?

উত্তর: ইসলামি আদর্শ, রীতিনীতি ও বিধি-বিধানের ভিত্তিতে গড়ে ওঠা মানবসমাজকে ইসলামি সমাজ বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি সমাজ কাকে বলে?

উদ্দীপক

দরিদ্র কৃষক করম আলীর স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। সাহায্যের জন্য গ্রামের এক জমিদার রহমত বকশের কাছে গেলে তিনি তাকে বিশ হাজার টাকা ধার দেন। তবে একবছর পর উক্ত টাকা পরিশোধের সময় বিশ কেজি সুগন্ধী চাল দেওয়ার কথা বলেন। করম আলী এতে সন্তুষ্টচিত্তে রাজি হলে জমিদার তার স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। অন্যদিকে তার বড় ভাই জনাব ফজর আলী তাকে দশ হাজার টাকা দিয়ে বছর শেষে উক্ত টাকার পরিবর্তে পনেরো মণ ধান পরিশোধ করতে বলেন এবং তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এর কিছুদিন পর রহমত বশের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জনাব হাসমত চৌধুরী করম আলীকে বলেন, রহমত বক্শের সাহায্যে তুমি খুশি হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়নি।

Dhaka · 2017

উত্তর

ইসলামি আদর্শ, রীতিনীতি ও বিধি-বিধানের ভিত্তিতে গড়ে ওঠা মানবসমাজকে ইসলামি সমাজ বলে।

উত্তর

নিরক্ষরতা দূরীকরণে মসজিদের ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে বাংলাদেশ সরকার ধর্ম-মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রায় ৪৩,০০০ মসজিদে প্রাক-প্রাথমিক শিক্ষা ও বয়স্ক শিক্ষা চালু করেছে। মসজিদের সম্মানিত ইমামগণ উক্ত শিক্ষার্থীদের পাঠদান করেন। ফলে নিরক্ষরতা দূর হচ্ছে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসছে। আবার ইমামগণ মসজিদে আলোচনা ও জুমার খুৎবার মাধ্যমে জনগণকে সচেতন করে তোলেন। এছাড়া নুরানি প্রশিক্ষণের মাধ্যমেও তারা সমাজ হতে নিরক্ষরতা দূরীকরণে সক্রিয় ভূমিকা পালন করেন।

উত্তর

জনাব রহমত বকশের সাহায্য এবং অতিরিক্ত পাওয়ার শর্ত সুদের পর্যায়ভুক্ত; তাই হাসমত এরূপ মন্তব্য করেন। সুদের চিন্তাচেতনা মানবতা ও ইসলামবিরোধী। আল্লাহ ও তাঁর রাসুল (স) অর্থনৈতিক লেনদেনকে সুদমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন এবং এ ধরনের লেনদেনকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন।আল্লাহ বলেন- অর্থ: আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম করেছেন'। (সুরা বাকারা: ২৭৫)দরিদ্র কৃষক করম আলির স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। সাহায্যের জন্য জমিদার রহমত বকশের কাছে গেলে তিনি তাকে বিশ হাজার টাকা ধার দেন। তবে একবছর পর টাকা পরিশোধের সময় বিশ কেজি সুগন্ধী চাল দেওয়ার কথা বলেন। করম আলি এতে সন্তুষ্টচিত্তে রাজী হয়। কিছুদিন পরে রহমত বকশের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী জনাব হাসমত চৌধুরী করম আলিকে বলেন, রহমত বকশের সাহায্যে তুমি খুশি হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়নি। কেননা বিশ হাজার টাকা পরিশোধের সময় অতিরিক্ত বিশ কেজি সুগন্ধী চাল দেওয়া সুদের পর্যায়ভুক্ত। যারা সুদি কারবার করে তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করতে হবে। সুদের ধ্বংসাত্মক পথ থেকে মুমিনদের বিরত রাখতে রাসুল (স) বলেন- যে সুদ খায়, সুদ দেয়, সাক্ষী এবং লেখক তাদের সকলের ওপর আল্লাহর অভিশাপ।রহমত বকশের সাহায্যে সুদের শর্ত থাকায় হাসমত সাহেব করম আলিকে আল্লাহর অসন্তুষ্টির কথাটি বলা যথার্থ হয়েছে।

উত্তর

জনাব ফজর আলির আচরণে কর্তব্যপরায়ণতা প্রকাশিত হয়েছে। পারিবারিক জীবনে কর্তব্যপরায়ণতার প্রভাব গুরুত্বপূর্ণ। কর্তব্য হলো যা করণীয়, যা করা উচিত। যে ব্যক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যথাসময়ে দায়িত্ব পালন করে তাকে বলা হয় কর্তব্যপরায়ণ।পৃথিবীতে সকল মানুষই কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল। রাসুল (স) বলেছেন, 'সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে'। (সহিহ বুখারি) মানুষ সামাজিক জীব, তাই সে একা বাস করতে পারে না। মানবিক প্রয়োজনে একে অন্যের সাহায্যে এগিয়ে যেতে হয়। আল্লাহ তায়ালা মাতা-পিতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী সকলের প্রতি কর্তব্য পালনের ও সহানুভূতি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। উদ্দীপকে দরিদ্র কৃষক করম আলির স্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। সাহায্যের জন্য এগিয়ে আসেন ফজর আলি। তিনি তাকে দশ হাজার টাকা দিয়ে বছর শেষে উক্ত টাকার পরিবর্তে ১৫ মণ ধান পরিশোধ করতে বলেন এবং তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তার এ কাজের মাধ্যমে কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। মানুষ হয়ে মানুষের বিপদের দিনে এগিয়ে যাবে এটাই মানবিকতা। ফজর আলির এই কাজটির মাধ্যমে অর্থাৎ কর্তব্যপরায়ণতার মাধ্যমে পারিবারিক জীবনে তার বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা বাড়বে।উপরিউক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায়, জনাব ফজর আলি একজন কর্তব্যপরায়ণ ব্যক্তি। এজন্য তার পরিবারের অন্যরা তার প্রতি আস্থাশীল হবে।
HSCIslamic Studies 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।