ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মাদক মানবীয় চেতনা লোপ করে, তাই এটা ইসলামে নিষিদ্ধ। মাদকদ্রব্য মানুষের জ্ঞান বুদ্ধি লোপ করে এবং মানুষ এর দ্বারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মাদকাসক্ত ব্যক্তি ইবাদতে আন্তরিক ও নিষ্ঠাবান হতে পারে না; বরং ইমান ও আমল নষ্ট হয়। এ কারণে মাদকাসক্তি ইসলামে নিষিদ্ধ। আল্লাহ বলেন- 'হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর নিঃসন্দেহে শয়তানের কাজ। তোমরা এর থেকে দূরে থাক'। (সুরা আল মায়িদা: ৯)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামে মাদকাসক্তি নিষিদ্ধ কেন? ব্যাখ্যা কর।
উত্তর