দয়ারামপুরবাসীর পদক্ষেপগুলোর পরিণাম ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
উত্তর: দয়ারামপুরের মানুষ তাদের স্কুল কমিটিকে ঘুষ প্রদান করে জুয়া ও নানা অশ্লীলতার আয়োজন করে রাতভর। এর পরিণাম ইসলামের দৃষ্টিতে ভয়াবহ। কেননা অশ্লীলতা সমাজের ভাবমূর্তি নষ্ট করে। মানুষের চরিত্রে বিরূপ প্রভাব তৈরি করে। ঠিক তেমনি ঘুষ একটি জঘন্য অপরাধ। ঘুষের প্রতিক্রিয়া ও বিষক্রিয়া সমাজকে কুড়েকুড়ে খেয়ে ফেলে এবং সমাজকে কলুষিত ও ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন- “তোমরা তোমাদের পরস্পরের সম্পদ অবৈধ উপায়ে খেয়ো না।” (বাকারা : ১৮৮) ঘুষের কারণে আর্থসামাজিক উন্নয়নের কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রাসুল (সা.) বলেন- “ঘুষদাতা ও ঘুষখোর উভয়ে জাহান্নামের আগুনে জ্বলবে।” (তাবারানি) তদ্রুপ জুয়ার মাধ্যমে এক ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে বিনা পরিশ্রমে অন্য ব্যক্তির হস্তগত হয়। জুয়া সামাজিক অনাচার ও অপরাধের অন্তর্ভুক্ত। মানুষ জুয়া খেলা করে ব্যক্তি চরিত্র ও সমাজজীবন কলুষিত করে। তারা এ জঘন্যতম কর্মকাণ্ডের দরুন পারস্পরিক কলহ-বিবাদ, মারামারি, এমনকি নর হত্যায় লিপ্ত হয়। আল্লাহ বলেন- “আপনাকে তারা মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন, এ দুটিতে রয়েছে বড় পাপ।” (সূরা আল-বাকারা : ২১৯ ) সুতরাং ঘুষ, জুয়া ও অশ্লীলতা সমাজে অন্যায়, অত্যাচার ও অবিচারের দিকে নিয়ে যায় ফলে সমাজব্যবস্থা ধ্বংস হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
দয়ারামপুরবাসীর পদক্ষেপগুলোর পরিণাম ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর