সচেতন মানুষ কী কী পদক্ষেপ নিয়েছে? এর গুরুত্ব ও প্রভাব আলোচনা কর।
উত্তর: সচেতন মানুষ ঘুষ, জুয়া ও অশ্লীলতা বন্ধে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এর গুরুত্ব ও প্রভাব অধিক। কেননা সচেতন মানুষ রাতভর অশ্লীল কর্মকাণ্ড ঠেকানোর জন্য কঠোর প্রতিবাদ করেন। কোনো অন্যায় হলে একজন সচেতন নাগরিক হিসেবে সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ফলে অন্যায় মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। রাসুল (সা.) বলেছেন- “যদি তোমরা কোনো অন্যায় দেখ তাহলে তা হাত দিয়ে প্রতিবাদ কর। যদি তা সম্ভব না হয় তবে মুখ দিয়ে কর, যদি তাও সম্ভব না হয়, তবে অন্তর দিয়ে ঘৃণা কর।” (বুখারি) অতএব কোনো অপরাধ দেখলে সাথে সাথে তা প্রতিরোধ করা সচেতন মানুষের দায়িত্ব। প্রচারণা : কোনো খারাপ কাজ সংঘটিত হলে তা বন্ধের জন্য এর খারাপ দিক তুলে ধরে প্রচার-প্রচারণা করতে হবে। এতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষ অসৎ কাজ থেকে রিবত থাকবে তাই প্রচারণার প্রদক্ষেপ অধিক গুরুত্বপূর্ণ। জনমত গঠন : অন্যায়কে কঠোর হস্তে দমন করতে চেষ্টা করলে জনমত গঠন হবে। ফলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং গণআন্দোলন গড়ে ওঠবে। এর প্রভাবে সমাজ থেকে অন্যায় নিশ্চিহ্ন হয়ে যাবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সচেতন মানুষ কী কী পদক্ষেপ নিয়েছে? এর গুরুত্ব ও প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর