'রনি' নামক শিক্ষার্থীর মাঝে কীসের লক্ষণ পাওয়া যায়? এর ক্ষতিকারক দিকগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'রনি' নামক শিক্ষার্থীর মাঝে মাদকাসক্তির লক্ষণ পাওয়া যায়। এর ক্ষতিকারক দিকগুলো বর্ণিত হলো- মাদকাসক্তির কুফল মানবজীবনে অত্যন্ত বিপজ্জনক'। মাদকাসক্তি যদিও কৃত্রিম ও সাময়িক আনন্দ দেয়, শক্তি বৃদ্ধি করে কিন্তু তার ক্ষতি ও ধ্বংসের দিকটা বিস্তৃত ও সর্বগ্রাসী। মাদকাসক্তি মানুষকে নামায-রোযা ও অন্যান্য ইবাদত সর্বোপরি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। ইরশাদ হচ্ছে— “শয়তান চায়, মাদকাসক্তির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে। তবুও কি তোমরা ফিরে থাকবে না” (সূরা আল-মায়িদা : ১২) রাসুল (সা.) বলেন— “যে উপকার করে খোটা দেয়, আর যে মাতাপিতার অবাধ্য হয় এবং যে সর্বদা শরাব পান করে, এরা জান্নাতে প্রবেশে করবে না।” (নাসায়ি ও মুসনাদে আহমদ) মাদকাসক্তি মানবদেহে অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলে। মাদকাসক্তির ফলে হজম শক্তি লোপ পায়। ক্ষুধামন্দা, পাকস্থলিতে ঘা, স্নায়ু দুর্বলতা, হৃদপেশির দুর্বলতা দেখা দেয়। লিভার ও কিডনি বিনষ্ট হয়। শিরা ও ধমনী শক্তি ক্ষয় হয়ে যায় এবং অকালে বার্ধক্য আসে। গলদেশ ও শ্বাসনালির প্রচুর ক্ষতি হয়। মাদকাসক্তি সমাজের জন্য একটি অভিশাপস্বরূপ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'রনি' নামক শিক্ষার্থীর মাঝে কীসের লক্ষণ পাওয়া যায়? এর ক্ষতিকারক দ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর