শিক্ষাঙ্গণের পরিবেশ সুরক্ষায় ভিপি স্যারের কার্যাবলি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: শিক্ষাঙ্গনের পরিবেশ সুরক্ষায় ভিপি স্যারের কার্যাবলি হলো সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ-এর অন্তর্ভুক্ত। কেননা উদ্দীপকের ভিপি স্যার শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় মোবাইল ফোন জব্দ করার উদ্যোগ নেন। মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীরা নানা অসৎ কাজে নিযুক্ত হয়ে পড়ে, যা আমর বিল মারুফের অন্তর্ভুক্ত। ইসলামে যেসব কাজ সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মুনকার-এর অন্তর্ভুক্ত। শুধু মৌলিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎ কাজ থেকে বিরত রাখা যায়। হাদিসে রাসুল (সা.) বলেছেন— “তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে । যদি তা সম্ভব না হয়, তবে মুখের দ্বারা প্রতিরোধ করে । যদি সে এ ক্ষমতাও না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে । আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর।” (মুসলিম) সুতরাং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য নানা উদ্যোগকে 'আমর বিল মারুফ নাহি আনিল মুনকার' বলে, যা উদ্দীপকের ডিপির কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শিক্ষাঙ্গণের পরিবেশ সুরক্ষায় ভিপি স্যারের কার্যাবলি পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর