'আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না'- ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। কেননা আত্মীয়দের সাথে সদাচরণ এবং তাদের হক যথাযথভাবে আদায় করতে আল্লাহ ও রাসুল (স) নির্দেশ দিয়েছেন। এ সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে পারস্পরিক বন্ধন নষ্ট হয়, শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহ ও রাসুলের (স) নির্দেশ আমান্য করে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার স্থান হবে জাহান্নামে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না'- ব্যাখ্যা করো।
উত্তর