অরুনের কর্মটি কোন ধরনের সামাজিক অনাচার? ব্যাখ্যা কর।
উত্তর: অরুনের কর্মটিকে সামাজিক অনাচার চুরি হিসেবে আখ্যায়িত করা যায়। চুরি অর্থ অপহরণ, লুকিয়ে নেওয়া অপরের অলক্ষ্যে হস্তগত করা। পরিভাষায়, কারও মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি। অন্যকথায়, কোনো দ্রব্যের মালিককে না বলে, বা মালিকের অগোচরে তার দ্রব্য হস্তগত করাকে চুরি বলে। আর যে ব্যক্তি চুরি করে তাকে চোর বলে। চুরি করা বড় অন্যায়। এটি একটি সামাজিক অনাচার ও অত্যাচার। চুরির বহুবিধ কুফল রয়েছে। যেমন- নিরাপত্তাহীনতা, অধিকার হরণ, সামাজিক অপরাধ বৃদ্ধি। সামাজিক শান্তি বিনষ্ট ইত্যাদি। উদ্দীপকে অরুণ সাধারণত স্কুল ছুটির সময় সঙ্গোপনে মহিলাদের ব্যাগ থেকে টাকা ও মোবাইল সেট হাতিয়ে নিয়ে চলে যায়। তার এ কর্মকাণ্ড সামাজিক অনাচার চুরির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, অরুনের কর্মটি সামাজিক অনাচার চুরির অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
অরুনের কর্মটি কোন ধরনের সামাজিক অনাচার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর