বরুনের কোন কাজটি শয়তানের অনুসরণ হিসেবে গণ্য হবে বলে তুমি মনে কর? তার কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার মতের সমর্থনে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বরুনের কাজটি শয়তানের অনুসরণ হিসেবে গণ্য হবে সেটি হলো বরুন মাঝে মধ্যে একটি পানীয় গ্রহণ করে গভীর ঘুমে চুলে পড়ে। তার এ কাজটি শয়তানের অনুসরণ। কারণ তিনি মাদকাসক্ত। বরুণ মদ বা শরাব পান করে। মাদকদ্রব্য হলো তাই, যা মানুষের বিবেকবুদ্ধি আচ্ছন্ন করে দেয়। সাধারণত যেসব দ্রব্যসামগ্রী পান বা ব্যবহার করা হলে মানুষ নেশাগ্রস্ত হয় তাই মাদকদ্রব্য। উদ্দীপকে বরুণ মাঝে মধ্যে পানীয় গ্রহণ করার ফলে গভীর ঘুমে ঢলে পড়ে; কিন্তু ঘুম ভেঙে গেলে সে বিরক্ত হয়ে আসবাবপত্র ভাঙচুর করে। যা তার পানীয় গ্রহণের প্রত্যক্ষ প্রভাব। কারণ ঐ পানীয় বা মাদক তার বিবেক বুদ্ধিকে লোপ করে দেয় ফলে সে এমন আচরণ করে। হযরত ওমর (রা.) বলেন, যে দ্রব্য মানুষের বিবেকবুদ্ধিকে আচ্ছন্ন ও বিকৃত করে তাই মদ।" (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, বরুন মদ পান করে। যা শয়তানের অনুসরণ হিসেবে গণ্য। মদ পান করা যে, শয়তানের অনুসরণ করা এ সম্পর্কে আল্লাহ বলেন, "মনে রেখো শয়তান মদ্যপান ও জুয়া খেলার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে চরম শত্রুতা ও হিংসা বিদ্বেষ সৃষ্টির কাজে সদা সচেষ্ট। সে তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। (সূরা মায়িদা-৯১)অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, হে ইমানদারগণ! মদ, জুয়া, আনসাব (দেবদেবীর মূর্তির সাহায্যে লটারি) এবং আযলাম (তীরের সাহায্যে লটারি বা জুয়া খেলা) শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন কর এবং যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা মায়িদা- ৯০)উপরোক্ত আয়াতদ্বয় দ্বারা বোঝা যায় যে, মদপান করা এটা শয়তানের কাজ এবং উদ্দীপকে বরুনের কাজের মাধ্যমে সে শয়তানের অনুসারী হিসেবে গণ্য হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
বরুনের কোন কাজটি শয়তানের অনুসরণ হিসেবে গণ্য হবে বলে তুমি মনে কর? তা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর