শেয়ারFacebookWhatsApp

রিকশা চালকের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানের উক্তিটি ইসলামের কোন অনুশাসনকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রিকশা চালকের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানের উক্তিটি ইসলামের যে অনুশাসনকে নির্দেশ করে সেটি হলো অসৎকাজে নিষেধ। অসৎকাজে নিষেধের কুরআনিক পরিভাষা হলো নাহি আনিল মুনকার।” যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা হলো নাহি আনিল মুনকার বা অসৎ কাজে নিষেধ। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও 'বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি "নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত। শুধু মৌখিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎকাজ থেকে বিরত রাখা যায়। একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, "তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। যদি তা সম্ভাবনা না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতা না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর। (মুসলিম) উদ্দীপকে ইউপি চেয়ারম্যান বশির একজন রিকশাচালককে লক্ষ করে বললেন, “ধূমপান করো না, ধূমপান শুধুই ক্ষতি। এর দ্বারা বশির সাহেব মূলত রিকশাচালককে অসৎ কাজ নিষেধ করেছেন। কারণ ধূমপান করা হারাম এবং সামগ্রিকভাবে ব্যক্তি, পরিবেশ, সমাজ, পরিবার সবার জন্যই ক্ষতিকর। তাই বশির সাহেবের এ উক্তিটি ইসলামের অনুশাসন নাহি আনিল মুনকারকে নির্দেশ করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

রিকশা চালকের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানের উক্তিটি ইসলামের কোন অনুশাস…

উদ্দীপক

ইউপি চেয়ারম্যান বশির অফিসে যেতে প্রায়শই ধূমপায়ী চালকের রিকশায় আরোহণ করেন। আজ তিনি এরকম একজন চালককে লক্ষ করে বলেন, “ধূমপান করো না, ধূমপানে শুধুই ক্ষতি।” বিকাল বেলা তিনি গত সপ্তাহে টর্নেডো আক্রান্ত ১নং ওয়ার্ডে ত্রাণ বিতরণে যোগ দেন। সেখানে ক্ষতিগ্রস্ত সকলের মাঝে সমহারে ২০ কেজি করে চাল বিতরণ করেন, যদিও গত নির্বাচনে এ ওয়ার্ডে তিনি সবচেয়ে কম ভোট পেয়েছেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

সাধারণত যেসব দ্রব্যসামগ্রী পান বা ব্যবহার করলে নেশা সৃষ্টি হয় তা গ্রহণ করাই হলো মাদকাসক্তি।

উত্তর

মসজিদে একটি সমাজের মুসলমানগণ সমবেত হয় কেবল আল্লাহর নির্দেশে। তারা পরস্পরকে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে তোলে। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বসুলভআচরণ সৃষ্টিতে মসজিদের ভূমিকা অসাধারণ। মসজিদে এসে একই সাথে সালাত আদায়, আলাপ-পরিচয়, দেখা-সাক্ষাৎ ও মত-বিনিময়ের মাধ্যমে মুসলমানদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা এবং ভ্রাতৃত্বের ভাব জাগ্রত হয়। একে অপরের বিপদে-আপদে ভ্রাতৃত্বের দরদ নিয়ে এগিয়ে আসে। তাই বলা যায় যে, মসজিদ মুসলিম সমাজের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টিতে অতুলনীয় ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রিকশা চালকের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যানের উক্তিটি ইসলামের যে অনুশাসনকে নির্দেশ করে সেটি হলো অসৎকাজে নিষেধ। অসৎকাজে নিষেধের কুরআনিক পরিভাষা হলো নাহি আনিল মুনকার।” যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা হলো নাহি আনিল মুনকার বা অসৎ কাজে নিষেধ। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও 'বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি "নাহি আনিল মুনকার' এর অন্তর্ভুক্ত। শুধু মৌখিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎকাজ থেকে বিরত রাখা যায়। একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, "তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে। যদি তা সম্ভাবনা না হয় তবে মুখের দ্বারা প্রতিরোধ করে। যদি সে এ ক্ষমতা না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে। আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর। (মুসলিম) উদ্দীপকে ইউপি চেয়ারম্যান বশির একজন রিকশাচালককে লক্ষ করে বললেন, “ধূমপান করো না, ধূমপান শুধুই ক্ষতি। এর দ্বারা বশির সাহেব মূলত রিকশাচালককে অসৎ কাজ নিষেধ করেছেন। কারণ ধূমপান করা হারাম এবং সামগ্রিকভাবে ব্যক্তি, পরিবেশ, সমাজ, পরিবার সবার জন্যই ক্ষতিকর। তাই বশির সাহেবের এ উক্তিটি ইসলামের অনুশাসন নাহি আনিল মুনকারকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আদল বা ন্যায়বিচার গুণটির জন্য বশির সাহেব পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 'আ'দল আরবি শব্দ। এর আভিধানিক অর্থ- ন্যায়বিচার করা, ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। কোনো বস্তুকে সমান অংশের অধিকারীদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া যাতে কার ও অংশ সামান্য পরিমাণ ও কম বা বেশি না হয়। অর্থাৎ, যার কতটুকু প্রাপ্য আছে, তা আদায়ের জন্য যথাযথ সুব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম আদল। আদল এর বিপরীত হলো জুলুম। যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই জুলুম। ইসলাম ন্যায় বিচার করার হুকুম দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা ন্যায়পরায়ণতা ও ইহসান করার নির্দেশ দিচ্ছেন।" (সূরা নাহল: ৯০) কেয়ামতের দিন যখন মানুষ কঠিন অবস্থার মুখোমুখি হবে তখন আল্লাহ তায়ালা সাত শেণির লোককে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন তার মধ্যে এক শ্রেণি হলো ন্যায়বিচারক। উদ্দীপকে ইউপি চেয়ারম্যান বশির ১নং ওয়ার্ডের টর্নেডো আক্রান্ত ক্ষতিগ্রস্থ সকলের মাঝে সমহারে ২০ কেজি করে চাল বিতরণ করেন যা আদল হিসেবে সাব্যস্ত। তাই এ কারণে তিনি পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যদিও গত নির্বাচনে তিনি এ ওয়ার্ডে সবচেয়ে কম ভোট পেয়েছেন তবুও এ ওয়ার্ডের মানুষের প্রতি তার কোন আক্রোশ না থাকা এবং তাদের মধ্যে আদল বা ন্যায় বিচার করা সত্যিই মহান একটি গুণের স্বাক্ষর বহন করে যা তাকে ইহকালীন ও পরকালীন সাফল্য এনে দিবে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।