উদ্দীপকে কোন গুণটির জন্য বশির সাহেব পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন? তার শেষোক্ত ভূমিকাটি চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আদল বা ন্যায়বিচার গুণটির জন্য বশির সাহেব পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 'আ'দল আরবি শব্দ। এর আভিধানিক অর্থ- ন্যায়বিচার করা, ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা ইত্যাদি। কোনো বস্তুকে সমান অংশের অধিকারীদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া যাতে কার ও অংশ সামান্য পরিমাণ ও কম বা বেশি না হয়। অর্থাৎ, যার কতটুকু প্রাপ্য আছে, তা আদায়ের জন্য যথাযথ সুব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম আদল। আদল এর বিপরীত হলো জুলুম। যার যা প্রাপ্য তাকে তা না দেওয়াই জুলুম। ইসলাম ন্যায় বিচার করার হুকুম দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা ন্যায়পরায়ণতা ও ইহসান করার নির্দেশ দিচ্ছেন।" (সূরা নাহল: ৯০) কেয়ামতের দিন যখন মানুষ কঠিন অবস্থার মুখোমুখি হবে তখন আল্লাহ তায়ালা সাত শেণির লোককে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন তার মধ্যে এক শ্রেণি হলো ন্যায়বিচারক। উদ্দীপকে ইউপি চেয়ারম্যান বশির ১নং ওয়ার্ডের টর্নেডো আক্রান্ত ক্ষতিগ্রস্থ সকলের মাঝে সমহারে ২০ কেজি করে চাল বিতরণ করেন যা আদল হিসেবে সাব্যস্ত। তাই এ কারণে তিনি পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। যদিও গত নির্বাচনে তিনি এ ওয়ার্ডে সবচেয়ে কম ভোট পেয়েছেন তবুও এ ওয়ার্ডের মানুষের প্রতি তার কোন আক্রোশ না থাকা এবং তাদের মধ্যে আদল বা ন্যায় বিচার করা সত্যিই মহান একটি গুণের স্বাক্ষর বহন করে যা তাকে ইহকালীন ও পরকালীন সাফল্য এনে দিবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন গুণটির জন্য বশির সাহেব পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর