যৌতুকে পারিবারিক ও সামাজিক কুফলসমূহ বর্ণনা কর।
উত্তর: বর্তমানে আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক আর্থ-'সামাজিক ব্যধিরূপে দেখা দিয়েছে। যৌতুকের বহুবিধ পারিবারিক ও সামাজিক কুফল রয়েছে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক ও সামাজিক কুফল আলোচনার করা হলো- যৌতুক প্রদান না করার কারণে অনেক নিরীহ মহিলা অমানবিক নির্যাতনের শিকার হয়। এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত ঘটার সংবাদ অহরহ শোনা যায়। পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণ যৌতুকের দাবি-দাওয়া নিয়ে অনেক সময় বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে বাকবিতাণ্ডা থেকে পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয় যা সামাজিক শান্তি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করে। যৌতুকের কারণে অসংখ্য নারীর সংসার ভেঙে যাচ্ছে। যার সামাজিক প্রভাব অত্যন্ত নেতিবাচক। যৌতুকের কারণে অনেক নারী আত্মহত্যার পথ বেছে নেয় যা একটি পরিবারকে ও ব্যক্তিকে ব্যর্থতায় পর্যবসিত করে। যৌতুক প্রদান করতে গিয়ে অনেক দরিদ্র বাবা নিঃস্ব ও অসহায় হয়ে পড়ে ফলে তার পারিবারিক অশান্তি দেখা দেয় এবং সামাজিক মর্যাদা ভূলুণ্ঠিত হয়। যৌতুকের কারণে স্বামীর অকর্মণ্য হয়ে পড়ে যে কারণে সমাজ ও রাষ্ট্রের কাছে ঐ ব্যক্তি বোঝা হিসেবে দেখা দেয়। সর্বোপরি বলা যায়, যৌতুক প্রথা আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের জন্য একটি অভিশাপ' তাই এ থেকে আমাদের দূরে থাকতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
যৌতুকে পারিবারিক ও সামাজিক কুফলসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর