কীভাবে যৌতুকমুক্ত সমাজ গঠন করা যায়? তোমরা মতামতসহ উপায়সমূহ লেখ।
উত্তর: সুস্থ ও শান্তিপূর্ণ পরিবার ও সমাজ গঠন করতে হলে সমাজ থেকে যৌতুক প্রথা সমূলে উচ্ছেদ করার কোনো বিকল্প নেই। একটি সমাজকে যৌতুক মুক্ত করার জন্য যেসব উপায় অবলম্বন করা যায় সেগুলো হলো-ইসলাম নারীকে যে অধিকার ও মর্যাদা দিয়েছে তা যথাযথভাবে আদায়ের অনুশীলন করা। যেমন বর কর্তৃক কনেকে মোহরানা প্রদানের যে নির্দেশ রয়েছে তা আদায়ের ব্যবস্থা করা।নারীর উত্তরাধিকার হিসেবে প্রাপ্য অর্থসম্পদ সময়মতো পরিশোধ করা। এছাড়া বিবাহের ক্ষেত্রে যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে যাতে জনগণ এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হতে পারে। যৌতুকের দাবিদারদের নিকট কন্যা পাত্রস্থ না করা এবং তাদের বিয়েতে যোগদান হতে বিরত থাকা। মসজিদ জুমার খুতবায় যৌতুকের ক্ষতিকর দিক ও ইসলামি দৃষ্টিভঙ্গি কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরতে হবে। যাতে করে মুসল্লিদের মনে যৌতুক সম্পর্কে ঘৃণা সৃষ্টি হয়। যুব সমাজের মাঝে আত্মসম্মানবোধ জাগ্রত করতে হবে। যৌতুক প্রতিরোধে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ করতে হবে। যৌতুকের জন্য যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যৌতুকহীন বিয়েকে সামাজিক মর্যাদায় ভূষিত করা। সর্বোপরি ইসলামি শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং প্রচলিত আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে যৌতুক প্রথা দূর করা সম্ভব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কীভাবে যৌতুকমুক্ত সমাজ গঠন করা যায়? তোমরা মতামতসহ উপায়সমূহ লেখ।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর