বাংলাদেশ কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তার একটি চিত্র তুলে ধর।
উত্তর: 'বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ "মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে এদেশের সংস্কৃতি। সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় দেশের রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মীয় উপাসনা করছে। এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ের উপরে হামলা করে কেউ যাতে কোনো প্রকার ফায়দা লুটতে না পারে সেজন্য মুসলমানরা সংখ্যালঘুদের উপাসনালয় ও তাদের বাড়ি ঘর পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছে। সেই আবহমান কাল থেকে বাংলাদেশে হাতে হাত রেখে কাঁধে কাধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে এদেশের আপামর জনতা। এখানে সামাজিক সহাবস্থান এতই মধুর হয়ে গড়ে উঠেছে যেন সবাই এক জাতি, এক পরিবার। আজানের ধ্বনি শুনে মুসলিম যাচ্ছে মসজিদে, প্রার্থনার সময় হয়ে গেছে খ্রিষ্টান যাচ্ছে গির্জায়, হিন্দু যাচ্ছে মন্দিরে পুজো দিতে আর বৌদ্ধগণ যাচ্ছে তাদের প্রার্থনা গৃহ প্যাগোডায়। বাংলাদেশের সংবিধান ও এদেশের সকল সম্প্রদায়ের স্বাধীনতা ও সাম্যের প্রতিশ্রুতি দেয়। এখানকার প্রতিটি নাগরিক সকল মানুষকে অন্য ধর্মের মানুষ হিসেবে চিন্তা না করে বরং সকলকে এক আল্লাহর সৃষ্টি মানুষ বলে তাদের সাথে উত্তম আচরণ করে তাদের সাথে সুন্দর সম্প্রীতিময় সম্পর্ক রেখে সমাজে একসাথে বসবাস করে আসছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
বাংলাদেশ কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তার একটি চিত্র তুলে ধর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর