জনাব 'ঘ'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ঘ'-এর কর্মকাণ্ড 'আত্মহত্যার' শামিল।আত্মহত্যা হলো নিজে নিজেকে হত্যা করা। ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা একটি চরম নিকৃষ্ট ও ঘৃণিত কাজ। এটি মহাপাপ ও কবিরাগুণাহ। আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইসলাম আত্মহত্যাকে নিষিদ্ধ করেছে। এ মর্মে মহান আল্লাহ বলেন, "আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।” (সূরা আল-বাকারা: ১৯৫) নিজেদের ব্যবসায় সামান্য ক্ষয়ক্ষতি, চাকরিতে উন্নতি না হওয়া বা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা। অথবা আশা ভঙ্গ হওয়ার দরুন যারা আত্মহত্যা করে তাদের এ অপরাধ আল্লাহর নিকট অমার্জনীয়।আত্মহত্যার হুকুম ও পরিণতি সম্পর্কে রাসুল (সা.) বলেন, "যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে। কিয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে।" (বুখারি ও মুসলিম)উদ্দীপকে একাদশ শ্রেণির ছাত্রী 'ঘ' পরীক্ষায় ফলাফল ভালো না হওয়ায় নিজেকে বধ করার চেষ্টা করে, যা আত্মহত্যার চেষ্টার শামিল।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ঘ'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর