রসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।উদ্দীপকের রসুলপুর গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্নপ্রকার অন্যায় অশ্লীল কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের অন্যতম হাতিয়ার। এগুলোর মাধ্যমে আমাদের যুব সম্প্রদায় ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবারগুলোতে সুখশান্তি বিনষ্ট হচ্ছে। এ বিষয়কে প্রতিকারের বেশ কিছু উপায় রেখেছে ইসলাম। এগুলো হলো- মাদকবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা, ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলা, মাদক দ্রব্য প্রস্তুত, প্রচলন ও সরবরাহ কাজের সাথে যারা জড়িত তাদেরকে জাতীয় স্বার্থে এ কাজ থেকে বিরত রাখা। এছাড়া সন্তানকে ইসলামি শিক্ষা দেওয়া, মদ, জুয়া, চুরির ভয়াবহ শাস্তির কথা বলা ইত্যাদি। মসজিদের ইমাম ও আলেমগণ এসব অশ্লীল কাজের অপকারিতা সম্পর্কে বক্তৃতা দিয়ে মানুষকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখতে পারেন।অতএব উদ্দীপকের রসুলপুর গ্রামের সামাজিক অবক্ষয়রোধ করার জন্য উপর্যুক্ত পদক্ষেপ নিতে হবে।