মাওলানা জাহাঙ্গীরের ভূমিকাটি চিহ্নিত্বপূর্বক তাঁর সম্পর্কে মাইনুলের পরামর্শের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মাওলানা জাহাঙ্গীর হলেন রাসুলপুর গ্রামে নির্মিত মসজিদের ইমাম। ইমাম অর্থ নেতা, পরিচালক। মসজিদে যিনি সালাতে নেতৃত্ব দেন তাকে ইমাম হিসেবে অভিহিত করা হয়। ইসলামি সমাজে অর্থাৎ মসজিদকেন্দ্রিক সমাজে ইমামের দায়িত্ব ও কর্তব্য অনেক। একজন ইমাম' দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ঐ সমাজের শিশুদের ইসলামি 'জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মক্তব পরিচালনা করবেন। বয়স্কদের জন্য সালাতের সঙ্গে অন্যান্য ইবাদত-বন্দেগির উপযুক্ত প্রয়োজনীয় শিক্ষা প্রদান করবেন। গণশিক্ষার ব্যবস্থা করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে ইমাম নেতৃত্ব দিবেন। আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং তা বাস্তবায়ন করার ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করবেন। সমসাময়িক জনকল্যাণমূলক বিষয়াদি সম্পর্কে ইমাম মুসলিমদের অবহিত করবেন। উদ্দীপকে ইসলামি ব্যক্তিত্ব জনাব মাওলানা জাহাঙ্গীর পাঁচ ওয়াক্ত নামাজ পরিচালনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন দায়িত্ব পালন করেন। যা প্রকৃতপক্ষেই মসজিদের ইমামের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রবাসী মাইনুল মাওলানা জাহাঙ্গীরের ভূমিকায় অবাক হয়ে তাঁকে শুধুমাত্র সমাজে নেতৃত্ব পদানে মনোেযাগী হওয়ার যে পরামর্শ প্রদান করেন তা মোটেও যৌক্তিক এবং যথার্থ নয়। বরং মাওলানা জাহাঙ্গীর যেসব কার্যক্রম পরিচালনা করছেন ইমাম বা নেতা হিসেবে এটাই সঠিক কাজ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মাওলানা জাহাঙ্গীরের ভূমিকাটি চিহ্নিত্বপূর্বক তাঁর সম্পর্কে মাইনুলের…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর