শেয়ারFacebookWhatsApp

জনাব আজমতের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে ? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আজমতের কর্মকান্ডে আত্মীয়স্বজনের অধিকার ও কর্তব্য ফুটে উঠেছে।ইসলাম আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দান করেছে। এ ব্যাপারে মহান আল্লাহর বাণী- "আল্লাহ পাক ন্যায়বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন।" (সূরা নাহল: ৯০)ইসলামের নির্দেশনা হলো- আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন উপলক্ষে এক আত্মীয় অপর আত্মীয়কে উপহার উপঢৌকন প্রদান করা। মূল্যবান বা দামি উপহার দেওয়া জরুরি নয়। ব্যক্তি তার সাধ্যমতো উপহার দিবে। উপহার দিলে তা আন্তরিকতার সাথে গ্রহণও করতে হয়। উপহার আদান-প্রদানে সৌহর্দ-সম্প্রীতি বৃদ্ধি পায়। মহানবি (সা.) বলেন, "তোমরা পরস্পর উপহার আদান-প্রদান কর, তাতে ভালোবাসা বৃদ্ধি পাবে।” (বুখারি ও মুসলিম)আত্মীয়স্বজনের মধ্যে কেউ দুঃখ পেলে বা কষ্ট পেলে বা বিপদে পড়লে অপর আত্মীয়রা সুখী হবে না। বরং সহানুভূতির সাথে তাদের পাশে দাঁড়াবে। আর্থিকভাবে ও মানসিকভাবে সাহায্য-সহযোগিতা করবে। সাহস যোগাবে।উদ্দীপকে জনাব আজমত আত্মীয়স্বজনের খোঁজখবর নেন, বিভিন্ন সময় উপহার দেন ও বিপদে সাহায্য-সহযোগিতা করেন। তাই তার কর্মকান্ডে ইসলামে বর্ণিত আত্মীয়স্বজনের হক আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

জনাব আজমতের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আজমত একজন ধার্মিক ব্যক্তি। তিনি আল্লাহর হক আদায়ের পাশাপাশি মামা, খালা, চাচা, ফুফু, দাদা-দাদির খোঁজখবর নেন। বিভিন্ন সময় উপহার সামগ্রী প্রেরণ করেন। অভাবে পড়ে টাকা-পয়সা দিয়ে সাহায্য-সহযোগিতা করেন। অপরদিকে, তার ভাই জনাব বাহাউদ্দিন এলাকার মসজিদে সালাতের নেতৃত্ব প্রদান করেন। তার এলাকায় যুবসমাজের মাদকের প্রতি আসক্তি বৃদ্ধি পাওয়ায় সামাজিক জীবনযাত্রার মান নিম্নমুখী হওয়ায় তিনি জুমার খুতবায় মাদকাসক্তির কুফল এবং আর্থসামাজিক উন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

আদল হলো ন্যায়বিচার করা, অর্থাৎ যার যতটুকু অধিকার বা প্রাপ্য আছে তা প্রতিষ্ঠার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে আদল বলে।

উত্তর

সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের আল-কুরআনের পরিভাষা হলো الْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهَى عَنِ الْمُنْكَر। সৎকাজের আদেশ বা 'আমর বিল মারুফ' বলতে সাধারণত কাউকে কোনোরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশদান করা বোঝায়। তবে ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, অনুরোধ করা, পরামর্শ দেওয়া ইত্যাদি সবই সৎকাজের আদেশের মধ্যে গণ্য। অসৎ কাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো যাবতীয় মন্দ, খারাপ ও. অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি 'নাহি আনিল মুনকার'-এর অন্তর্ভুক্ত।

উত্তর

জনাব আজমতের কর্মকান্ডে আত্মীয়স্বজনের অধিকার ও কর্তব্য ফুটে উঠেছে।ইসলাম আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দান করেছে। এ ব্যাপারে মহান আল্লাহর বাণী- "আল্লাহ পাক ন্যায়বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন।" (সূরা নাহল: ৯০)ইসলামের নির্দেশনা হলো- আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া ও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন উপলক্ষে এক আত্মীয় অপর আত্মীয়কে উপহার উপঢৌকন প্রদান করা। মূল্যবান বা দামি উপহার দেওয়া জরুরি নয়। ব্যক্তি তার সাধ্যমতো উপহার দিবে। উপহার দিলে তা আন্তরিকতার সাথে গ্রহণও করতে হয়। উপহার আদান-প্রদানে সৌহর্দ-সম্প্রীতি বৃদ্ধি পায়। মহানবি (সা.) বলেন, "তোমরা পরস্পর উপহার আদান-প্রদান কর, তাতে ভালোবাসা বৃদ্ধি পাবে।” (বুখারি ও মুসলিম)আত্মীয়স্বজনের মধ্যে কেউ দুঃখ পেলে বা কষ্ট পেলে বা বিপদে পড়লে অপর আত্মীয়রা সুখী হবে না। বরং সহানুভূতির সাথে তাদের পাশে দাঁড়াবে। আর্থিকভাবে ও মানসিকভাবে সাহায্য-সহযোগিতা করবে। সাহস যোগাবে।উদ্দীপকে জনাব আজমত আত্মীয়স্বজনের খোঁজখবর নেন, বিভিন্ন সময় উপহার দেন ও বিপদে সাহায্য-সহযোগিতা করেন। তাই তার কর্মকান্ডে ইসলামে বর্ণিত আত্মীয়স্বজনের হক আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর

জনাব বাহাউদ্দিন সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইমামের দ্বায়িত্ব পালন করেছেন। ইমামের সঠিকভাবে দায়িত্ব পালনের প্রভাব সমাজে অপরিসীম। মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়।ইমাম সালাতের নেতৃত্ব দেন। এর পাশাপাশি ইসলামি সমাজে ইমামের অনেক দ্বায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় দুষ্কৃতি ও সন্ত্রাস দমনে, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ইমামকে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সমাজে অনেক সমস্যা আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক শান্তি-শৃঙ্খলা, কুসংস্কার যৌতুকপ্রথা। পরীক্ষায় নকল প্রবণতা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসেবন ইত্যাদি নানা সমস্যা সমাধানের উপায় ও পদ্ধতি সম্পর্কে যেমন নির্দেশ করতে হবে তেমনি সমস্যা সমাধানে সক্রিয় সহায়তা দান করতে হবে। মুসল্লিদের নিয়ে কমিটি গঠন করে সচেতনতা সৃষ্টি ও সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইমামের এসব দায়িত্ব পালনের মাধ্যমে সুখি সমৃদ্ধি এবং উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে। উদ্দীপকে জনাব বাহাউদ্দিন একজন ইমাম। তিনি সমাজ থেকে মাদকের আসক্তি নির্মূলের জন্য জুমার খুতবায় মাদকের কুফল বর্ণনা করেছেন। তাই তার এ কাজের সামাজিক প্রভাব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।