জনাব বাহাউদ্দিন কোন দায়িত্ব পালন করেছেন? উক্ত দায়িত্ব পালনের সামাজিক প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: জনাব বাহাউদ্দিন সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইমামের দ্বায়িত্ব পালন করেছেন। ইমামের সঠিকভাবে দায়িত্ব পালনের প্রভাব সমাজে অপরিসীম। মুসলিম সমাজের ধর্মীয় নেতাকে ইমাম বলা হয়।ইমাম সালাতের নেতৃত্ব দেন। এর পাশাপাশি ইসলামি সমাজে ইমামের অনেক দ্বায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় দুষ্কৃতি ও সন্ত্রাস দমনে, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।ইমামকে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সমাজে অনেক সমস্যা আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক শান্তি-শৃঙ্খলা, কুসংস্কার যৌতুকপ্রথা। পরীক্ষায় নকল প্রবণতা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসেবন ইত্যাদি নানা সমস্যা সমাধানের উপায় ও পদ্ধতি সম্পর্কে যেমন নির্দেশ করতে হবে তেমনি সমস্যা সমাধানে সক্রিয় সহায়তা দান করতে হবে। মুসল্লিদের নিয়ে কমিটি গঠন করে সচেতনতা সৃষ্টি ও সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইমামের এসব দায়িত্ব পালনের মাধ্যমে সুখি সমৃদ্ধি এবং উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে। উদ্দীপকে জনাব বাহাউদ্দিন একজন ইমাম। তিনি সমাজ থেকে মাদকের আসক্তি নির্মূলের জন্য জুমার খুতবায় মাদকের কুফল বর্ণনা করেছেন। তাই তার এ কাজের সামাজিক প্রভাব অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব বাহাউদ্দিন কোন দায়িত্ব পালন করেছেন? উক্ত দায়িত্ব পালনের সামাজি…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর