২য় পক্ষের জন্য ইসলাম কী কী মর্যাদা ঘোষণা করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সৎ উপার্জনও একটি ফরজ ইবাদাত। ইসলামে সৎ ব্যবসায়ীদের কিয়ামতে শহিদদের সঙ্গী হওয়ার ঘোষণা দিয়েছে।উদ্দীপকে দেখা যায়, যখন অসাধু ব্যবসায়ীরা পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে নিয়ে যাচ্ছে, তখন সৎ ব্যবসায়ীরা নিজেদের পেশা নিয়ে ঝুঁকিতে আছেন। এরূপ সৎ ব্যবসায়ীদের মর্যাদার কথা বর্ণনা করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “সৎ এবং বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহিদদের সঙ্গী হবে।” (মুসতাদরাক হাকিম)ব্যবসায় লাভ-লোকসানের ঝুঁকি থাকে। এজন্য ব্যবসায়ীরা অধিক মুনাফা ও লোভের বশবর্তী হয়ে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজির আশ্রয় নিয়ে থাকে। অথচ এগুলো খুবই গর্হিত কাজ। এ কাজগুলো পরিহার করে যারা সততা, নিষ্ঠা ও খোদাভীরুতার সাথে ব্যবসায় করে তারা এর প্রতিদানস্বরূপ তারা পরকালে ইসলামের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের সাথে থাকবে। এছাড়াও তাদের জন্য ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকেন এবং মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
২য় পক্ষের জন্য ইসলাম কী কী মর্যাদা ঘোষণা করেছে? উদ্দীপকের আলোকে বিশ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর